Logo
Logo
×
   

খেলা

বিদেশের মাঠে ভালো খেলার চ্যালেঞ্জ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:২৫ পিএম

বিদেশের মাঠে ভালো খেলার চ্যালেঞ্জ

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে জয়ে বড় সুসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে সাত নম্বর পজিশনে উঠে এসেছে টাইগাররা।

ঈদুল আযহা শেষেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজে অংশ নিবে বাংলাদেশ। দেশের বাইরে ভালো খেলার চ্যালেঞ্জ নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ সিলেটে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করার পর অধিনায়ক শান্ত বলেন, এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাওয়ে সিরিজ (বিদেশের মাটিতে খেলা)। গত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমরা বিদেশের মাটিতে বেশ ভালো করেছি। এ বছর আমাদের বেশ কিছু কঠিন সফর আছে। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। আমরা যদি এই আত্মবিশ্বাস ধরে রেখে খেলতে পারি, তবে সেখানেও ভালো কিছু করা সম্ভব, ইনশাআল্লাহ।

সিলেটের কন্ডিশনে পাকিস্তান বধের রহস্য জানাতে গিয়ে অধিনায়ক শান্ত বলেন, কিউরেটর এবং খেলোয়াড়রা দারুণ কাজ করেছেন। আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল, যা এই কন্ডিশনে মানিয়ে নিতে সাহায্য করেছে। বিশেষ করে এই গরমে এবং ফ্ল্যাট উইকেটে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে বল করেছে, তা এক কথায় অসাধারণ। এই উন্নতিটাই আমরা দীর্ঘ দিন ধরে চেয়েছিলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .