Logo
Logo
×
   

খেলা

‘অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৫৬ পিএম

‘অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই’

পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার দাবি জানান। 

আজ সিলেট স্টেডিয়ামে পাকিস্তাকে হারানোর পর ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘আমরা এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও বেশি বেশি টেস্ট খেলতে চাই। হোক সেটা হোম বা অ্যাওয়ে। কারণ, আমরা যখন আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাব এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করব, তখনই আমাদের দলটা আস্তে আস্তে সত্যিকারের শক্তিশালী দল হিসেবে গড়ে উঠবে।’

শান্ত আরও বলেন, ‘আশা থাকবে আইসিসি যেন আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দেয়। এখন আমরা তুলনামূলক বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সাথে যদি আমরা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাই, তবে সেটা নিশ্চিতভাবেই আমার দলের জন্য আরও বড় কিছু হবে।’

তিনি আরও বলেন, ‘আগের টেস্ট ম্যাচগুলোর চেয়ে এখন আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা বা আতঙ্কিত না হওয়ার বিষয়টা একটু ভালো হয়েছে। তবে বড় দলগুলো হয়তো মাঠে আরও বেশি শান্ত থাকে, তাই এই জায়গাটাতে আমাদের আরও একটু উন্নতির দরকার আছে। তবে এই সামগ্রিক উন্নতিতে অধিনায়ক হিসেবে আমি খুশি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .