Logo
Logo
×
   

Advertisement

খেলা

অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে, বললেন তাসকিন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০২:৪৫ পিএম

অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে, বললেন তাসকিন

Advertisement

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সারাদেশে চলছে উৎসবের আমেজ। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবারও ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন করছেন। ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং দেশের ক্রিকেট নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে তাসকিন বলেন, আল্লাহ যেন সবার কুরবানি কবুল করেন এবং সবাই যেন পরিবারের সঙ্গে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন। তিনি জানান, দেশে থাকলে সুযোগ পেলেই ঈদগাহে নামাজ আদায়ের চেষ্টা করেন এবং এটি তার কাছে বিশেষ অনুভূতির।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গে এই পেসার বলেন, প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া অবশ্যই কঠিন দল। তবে সাম্প্রতিক সিরিজগুলোতে ভালো করার কারণে দল আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে আরও উন্নতি সম্ভব।

আগস্টে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ নিয়ে জানতে চাইলে তাসকিন জানান, এখনই খুব বেশি দূরের পরিকল্পনায় না গিয়ে ধাপে ধাপে এগোতে চান তিনি। সামনে আরও কয়েকটি ম্যাচ থাকায় আপাতত বর্তমানেই মনোযোগ দিচ্ছেন এই পেসার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম