Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপের অনুশীলনে যোগ দিয়ে নতুন বার্তা রোনালদোর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩৫ এএম

বিশ্বকাপের অনুশীলনে যোগ দিয়ে নতুন বার্তা রোনালদোর

সংগৃহীত

Advertisement

২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর অনেকেই পর্তুগাল দলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখেছিলেন। সেই শঙ্কা একেবারেই অমূলক ছিল না। কারণ চার বছর পর ২০২৬ বিশ্বকাপে তার বয়স ৪১ পেরিয়ে যাবে। এই বয়সে কীভাবে তিনি আরেক বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখবেন। কিন্তু রোনালদো অসম্ভবকে সম্ভব করে বর্তমানে বিশ্বকাপের মঞ্চে হাজির হলেন। সেই সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে নতুন এক বার্তা জানান দিলেন তিনি।

রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন রোনালদো। এবার বিশ্বকাপে মাঠে নামার পর লিওনেল মেসির সঙ্গে তিনিই হবেন যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার। আগের পাঁচ বিশ্বকাপে রোনালদো সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ২২টি এবং গোল করেছেন ৮টি।

সব শঙ্কা উড়িয়ে আরেকটি বিশ্বকাপ খেলতে মাঠে নামতে এখন সময়ের অপেক্ষা রোনালদোর। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এ ফরোয়ার্ড গতকাল সোমবার (১ জুন) রাতে পর্তুগালের অনুশীলনেও যোগ দিয়েছেন। অনুশীলনে যোগ দেওয়ার খবর সামাজিক মাধ্যমে নিজেই একটি পোস্টের মাধ্যমে  জানিয়েছেন রোনালদো। সেই পোস্টে অনুশীলনে যোগ দেওয়া ছবি দিয়ে ক্যাপশনে রোনালদো লিখেছেন— ‘বিশ্বকাপ মিশন শুরু।’

রোনালদো এবার পাখির চোখ করবেন বিশ্বকাপ ট্রফিকে। দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব কিছু অর্জন করলেও অধরা রয়েছে বিশ্বকাপ শিরোপা। সেই অধরা স্বপ্ন পূর্ণ করেই ফুটবলকে বিদায় জানাবেন ‘সিআর সেভেন’; এমন প্রত্যাশা অনেকেরই।

পর্তুগালের কোচ মার্তিনেজ এক সাক্ষাৎকারে দাবি করে বলেছেন, রোনালদোর ক্ষুধাই তাকে এ পর্যায়ে টিকিয়ে রেখেছে। তিনি বলেন, আমার বিশ্বাস, ক্রিশ্চিয়ানো রোনালদো কোনো নির্দিষ্ট শিরোপা জেতার জন্য খেলে না, সেটি দলীয় হোক কিংবা ব্যক্তিগত। তার আসল রহস্য হলো ক্ষুধা। সে যাই জিতুক না কেন, পর দিনও নিজেকে আরও উন্নত করার একই তাড়না নিয়ে মাঠে নামে। 

মার্তিনেজ বলেন, আমার মনে হয়, এ লক্ষ্যই একজন খেলোয়াড়কে এত দীর্ঘ সময় ধরে সেরা পর্যায়ে টিকে থাকতে সাহায্য করে। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, যারা চ্যাম্পিয়নস লিগ বা ব্যালন ডি’অর জয়ের পর দিন আর আগের মতো ক্ষুধার্ত থাকে না।

২০৩০ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্তিনেজ বলেন, ‘সে এর জন্য লড়াই করবে। অন্তত এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমি মনে করি, সে এ অধিকার অর্জন করেছে।

উল্লেখ্য, আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান এবং ২৮ জুন পর্তুগাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

রোনালদোর অহংকারই তার ভাবমূর্তি নষ্ট করছে, দাবি সাবেক ফ্রান্স তারকার

রোনালদোর অহংকারই তার ভাবমূর্তি নষ্ট করছে, দাবি সাবেক ফ্রান্স তারকার

রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারকে জিদানের ‘টুপি খোলা অভিবাদন’

রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারকে জিদানের ‘টুপি খোলা অভিবাদন’

রোনালদোকে শর্ত জুড়ে দিয়েছে পর্তুগালের কোচ

রোনালদোকে শর্ত জুড়ে দিয়েছে পর্তুগালের কোচ

রোনালদোকে ছাড়াই সবার আগে কোয়ার্টারে পর্তুগাল

রোনালদোকে ছাড়াই সবার আগে কোয়ার্টারে পর্তুগাল

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

আরও পড়ুন

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি

মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি

রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম