Logo
Logo
×
   

খেলা

চীনা নারীর সঙ্গে অশোভন আচরণ করে নিষিদ্ধ অ্যাথলেটিক্সের কর্মকর্তা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৫০ এএম

চীনা নারীর সঙ্গে অশোভন আচরণ করে নিষিদ্ধ অ্যাথলেটিক্সের কর্মকর্তা

চীনের সানিয়া শহরে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস শেষ হয়েছে ৩০ এপ্রিল। গেমসে একটি ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। নারী লিয়াজোঁ অফিসারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে অ্যাথলেটিক্স ফেডারেশনের সদস্য ও টিম ম্যানেজার নজির আহমেদ মল্লিককে এক বছরের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

ফেডারেশন সূত্রে জানা গেছে, গেমস চলাকালে দায়িত্ব পালনরত এক নারী লিয়াজোঁ অফিসার নজির মল্লিকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেন। বিষয়টি গেমস কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানানো হয়। বিওএ বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির কাছে পাঠায়।

অভিযোগ শুনে ফেডারেশনের গঠিত সেইফগার্ডিং কমিটি বিষয়টি তদন্ত করে। কমিটির সুপারিশের ভিত্তিতে নজির মল্লিককে এক বছরের জন্য আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। একই সঙ্গে নারী দলের ক্যাম্প ও নারী দলের সঙ্গে তার সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম