Logo
Logo
×
   

Advertisement

খেলা

২ ম্যাচে ২ পেনাল্টি, বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

২ ম্যাচে ২ পেনাল্টি, বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

Advertisement

বিশ্বকাপের আগে নিজেদের দুই প্রস্তুতি ম্যাচের দুটোই শেষ আর্জেন্টিনার। দুই ম্যাচের একটিতেও গোল খায়নি লিওনেল মেসির দল। দুই ম্যাচেই পেয়েছে একটি করে পেনাল্টি। হন্ডুরাসের বিপক্ষে ২-০ আর আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দুই জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা।

আজ অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে আকাশি-সাদাদের এগিয়ে দিয়েছিলেন ভালেন্তিন বার্কো। এরপর প্রথমার্ধটা এই ব্যবধান নিয়েই শেষ করে আর্জেন্টিনা। 

দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামেন ৭০ মিনিটে। ২ মিনিট পরই পেনাল্টি পায় আর্জেন্টিনা, স্পট কিক থেকে গোল করেন তিনি। শেষ দিকে থিয়াগো আলমাদার গোলেও অবদান আছে তার। বক্সের বাইরে থেকে তার বাড়ানো পাসে বল পেয়েছিলেন রদ্রিগো দে পল, তার নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন আলমাদা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

এর আগে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। সে ম্যাচেও একটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। মেসি সেদিন খেলেননি, লাউতারো মার্তিনেজ গোল করেন স্পট কিক থেকে। এরপর দ্বিতীয়ার্ধে জুলিয়ানো সিমিওনে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। সহজ জয় পায় আর্জেন্টিনা। 

দুই ম্যাচে স্কোয়াডের প্রায় সবাই সময় পেয়েছেন। গোল এসেছে ৫টি, দল গোল হজম করেনি একটিও। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে আর্জেন্টিনার।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম