রোনালদোকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন এই তরুণী, দেখুন ভিডিও
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্ম মিলিয়ে পর্তুগিজ ফুটবল কিংবদন্তির অনুসারী বা ফলোয়ার সংখ্যা ১০০ কোটিরও বেশি। তবে তার ভক্ত-সমর্থকদের পরিধি এই সংখ্যার চেয়েও অনেক বড়। কিন্তু রোনালদোর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পান কেবল হাতেগোনা কয়েকজন ভাগ্যবান ভক্ত।
সম্প্রতি রোনালদোর দেখা পেয়ে এমনই এক আবেগঘন মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার সেলিন ডেপ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। ইউটিউবে প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবার থাকা সেলিন মূলত রোনালদোর একনিষ্ঠ ভক্ত। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের অভিযান শুরুর মাত্র কয়েক দিন আগে এই অভাবনীয় মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়।
ভিডিওটিতে দেখা যায়, ক্রিস্টিয়ানো রোনালদো পুরোপুরি সামনে আসার আগেই সেলিনের চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে। এরপর দুজনে এক আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন, যেখানে রোনালদোকে বলতে শোনা যায়, ‘কেঁদো না’।
সেলিন তখন রোনালদোকে বলেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আমার অনেক বড় অনুপ্রেরণা’।
এরপর সেলিন রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করলে পর্তুগিজ কিংবদন্তি সানন্দে তাতে রাজি হন।
ধারণা করা হচ্ছে, ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগালের অনুশীলন ক্যাম্পের ফাঁকেই এই দুই তারকার সাক্ষাৎ ঘটে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগাল
আগামী ১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিরুদ্ধে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ ‘কে’-তে থাকা পর্তুগালের অন্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া এবং উজবেকিস্তান।
কে এই সেলিন ডেপ্ট?
সেলিন ডেপ্ট মূলত বেলজিয়ামের একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ইউটিউব ও টিকটকে বেশ সক্রিয়। ক্যারিয়ারের শুরুর দিকে ফুটবল খেললেও বর্তমানে তিনি বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। এই মুহূর্তে টিকটকে সেলিনের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি এবং ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটির কাছাকাছি।
২৬ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার এর আগেও কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং নেইমারের মতো বিশ্বের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে কনটেন্ট তৈরিতে কাজ করেছেন।
তবে ফুটবল দুনিয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোই যে তার সবচেয়ে প্রিয় খেলোয়াড়, সেটি এখন আর কারও অজানা নয়।
🔴🔴 LA RENCONTRE CRISTIANO RONALDO x CELINE DEPT (influenceuse et énorme fan de CR7) :
Cristiano : "Ne pleure pas. Depuis le temps que tu me suis, heureux de rencontrer, que veux-tu qu'on fasse ?"
Celine : "Avant toute chose, merci pour absolument tout. On peut prendre une… pic.twitter.com/GIoxi8KBgh
