Logo
Logo
×
   

খেলা

এই হার কোনো অসম্মানের বিষয় নয়: কুরাসাও কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৫৩ পিএম

এই হার কোনো অসম্মানের বিষয় নয়: কুরাসাও কোচ

কুরাসাও জাতীয় ফুটবল দলের কোচ ডিক অ্যাডভোক্যাট। সংগৃহীত ছবি

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে কুরাসাও। তবে এই পরাজয়ে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন দলটির অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোক্যাট। তার মতে, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন হারকে অসম্মানের কিছু হিসেবে দেখার সুযোগ নেই।

ম্যাচ শেষে ৭৮ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমরা জার্মানির বিপক্ষে আরও ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। তারা অত্যন্ত শক্তিশালী দল এবং আমরা কিছু সহজ গোল হজম করেছি। তবে এই হারে খেলোয়াড়দের মন খারাপ করার কোনো কারণ নেই, এটি কোনো অসম্মানের বিষয় নয়।’

ম্যাচজুড়ে অপেক্ষাকৃত দুর্বল দল কুরাসাও সুযোগ পেলেই জার্মানির রক্ষণভাগে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। ফল নিজেদের পক্ষে না গেলেও গ্যালারিতে উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাস ও সমর্থনে মুগ্ধ হয়েছেন অ্যাডভোক্যাট।

তিনি বলেন, ‘জাতীয় সঙ্গীতের সময় আমি আবেগ ধরে রাখতে না পেরে ডাগআউটে ফিরে গিয়েছিলাম। এই প্রাপ্তি কুরাসাওয়ের মানুষের আনন্দের সঙ্গে জড়িয়ে আছে। মানুষের এই উল্লাস সত্যিই অসাধারণ।’

প্রথম ম্যাচে বড় ধাক্কা খেলেও বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে মনে করছেন না কুরাসাও কোচ। গ্রুপ ‘ই’-এর বাকি দুই ম্যাচে ভালো ফল করে চমক দেখানোর প্রত্যাশা তার দলের।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম