Logo
Logo
×
   

খেলা

‘সে একটা পাগল!’ মেসির হ্যাটট্রিকের পর হালান্ডের বিশেষ বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:২৯ পিএম

‘সে একটা পাগল!’ মেসির হ্যাটট্রিকের পর হালান্ডের বিশেষ বার্তা

সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন। এটা বিশ্বকাপে তার জীবনের প্রথম হ্যাটট্রিক।

পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি। আর্জেন্টিনার সতীর্থরা তার প্রশংসা করেছেন। কিন্তু এবার বিশেষ বার্তা এল ভিন্ন একজনের কাছ থেকে। নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড লিখলেন, ‘সে একটা পাগল।’

আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের কিছুক্ষণ পরেই নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে একটি পোস্ট করেন হালান্ড। সেখানে তিনি নিজের দেশের জার্সি পরা একটি ছবি দেন। সঙ্গে একটি মুকুটের ইমোজি। এই ইমোজিতেই বোঝা যায় মেসির প্রতি তার শ্রদ্ধা কতটা গভীর।

একই দিনে হালান্ড নিজেও দারুণ খেলেছেন। গ্রুপ আই-এর প্রথম ম্যাচে ইরাকের বিরুদ্ধে মাঠে নামেন তিনি। এটা বিশ্বকাপে তার প্রথম ম্যাচ। প্রথমার্ধেই দুটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত নরওয়ে ৪-১ গোলে জেতে।

মেসির প্রতি হালান্ডের এই ভালোবাসা নতুন কিছু নয়। ২০২৪ সালের মার্চে তিনি বলেছিলেন, ‘সে ব্যালন ডি'অর ও ফিফা বেস্ট জিতেছে। বিশ্বকাপও জিতেছে। আমার মতে, সে সর্বকালের সেরা।’

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম