Logo
Logo
×

Advertisement

খেলা

প্রথম ম্যাচেই তিন গোল হজমের লজ্জায় জিদানপুত্র লুকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪৩ পিএম

প্রথম ম্যাচেই তিন গোল হজমের লজ্জায় জিদানপুত্র লুকা

Advertisement

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম ম্যাচে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হলেন। আলজেরিয়ার জার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে তিনবার বল কুড়াতে হয়েছে জালের ভেতর থেকে।

ম্যাচজুড়ে আর্জেন্টিনার আক্রমণ সামাল দিতে বেশ ব্যস্ত সময় পার করেন লুকা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের শক্তিশালী আক্রমণের সামনে টিকতে পারেননি তিনি। ফলে ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় আলজেরিয়াকে।

বিশ্বকাপের আগে লুকা জিদানকে নিয়ে ব্যাপক আলোচনা ছিল। স্পেনের ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আলজেরিয়ার অন্যতম ভরসা হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি। বিশ্বকাপে অংশ নেওয়ার মাধ্যমে বাবার পথ অনুসরণ করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে নিজের নাম লেখান এই গোলরক্ষক।

তবে প্রথম ম্যাচের ফল হতাশাজনক হলেও লুকার সামনে এখনও সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করে সমালোচনার জবাব দিতে চাইবেন জিদানপুত্র। ফুটবলপ্রেমীরাও এখন দেখার অপেক্ষায়, বাবার মতোই বড় মঞ্চে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারেন তিনি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

আরও পড়ুন

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম