অজি অধিনায়ক মার্শকে ফেরালেন মোস্তাফিজ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন টাইগার অধিনায়ক তাওহীদ হৃদয়।
মিরপুরের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিকরা। দারুণ ফর্মে থাকা টাইগার ক্রিকেটাররা এবার চট্টগ্রামের মাঠে টি-টোয়েন্টি সিরিজটাও নিজেদের নামে করে নিতে প্রস্তুত।
তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় টি-টোয়েন্টির প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত ছিল লিটন দাসের, অবশেষে তাই সত্যি হলো। তাই ম্যাচের একাদশে নেই এই টাইগার উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশের হয়ে উইকেটকিপিং করবেন পারভেজ হোসেন ইমন।
নিজের ১৩তম টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের। অন্যদিকে আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশো, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জন্সন।
ম্যাচের সকল লাইভ আপডেট পেতে সঙ্গে থাকুন যুগান্তরের।
১৭ জুন ২০২৬, ১০:০৯ এএম
অজি অধিনায়ক মার্শকে ফেরালেন মোস্তাফিজ
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ নিয়ন্ত্রিত ব্যাটিং করছিলেন। কিন্তু তাকে ফাঁদে ফেললেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তার অফ স্টাম্পের বাইরের বল খেলতে যেয়ে ক্যাচ তুলে দিলেন মার্শ।
৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩৮/২
১৭ জুন ২০২৬, ০৯:৫৯ এএম
শরিফুলের ওভারে আউট হলেন ইংলিস
নিজের দ্বিতীয় ওভারেই অজি ওপেনার জশ ইংলিসের উইকেট তুলে নিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম।
৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৮-১
১৭ জুন ২০২৬, ০৯:৩৬ এএম
১৩১ রানে অলআউট বাংলাদেশ
ইনিংসের এক ওভার বাকি থাকতেই সবকটি উইকেট হারাল বাংলাদেশ। ১৯তম ওভারের শেষ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন মোস্তাফিজুর রহমান, আর এতেই স্বাগতিকদের ইনিংসের সমাপ্তি ঘটে।
১৭ জুন ২০২৬, ০৯:২১ এএম
বাংলাদেশের নবম উইকেটের পতন
১৭ ওভার শেষে ১০৮ রান জমা করে নবম উইকেট হারাল বাংলাদেশ।
১৭ জুন ২০২৬, ০৯:১৬ এএম
রিশাদও ক্যাচ তুলে দিলেন, বাংলাদেশ ৯৯/৮
একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। এবার ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরলেন টাইগার স্পিনার রিশাদ হোসেনও।
১৭ জুন ২০২৬, ০৯:০৭ এএম
ক্যাচ তুলে দিলেন সাকলাইন, বাংলাদেশ ৮৬/৭
একের পর এক উইকেট হারাচ্ছে টাইগার ব্যাটাররা। এবার ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলেন অভিষেক হওয়া আব্দুল গাফফার সাকলাইন।
১৩ ওভার শেষে বাংলাদেশ ৮৬/৭
১৭ জুন ২০২৬, ০৯:০২ এএম
ফিরলেন শামীমও, বাংলাদেশের ব্যাটিং ধ্বস
১৭ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
৭৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশ
চাপে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন পারভেজ হোসেন ইমন। বুঝেশুনেই ব্যাট চালাচ্ছিলেন। কিন্তু অজি স্পিনার জোয়েল ডেভিসের ওভারে ছক্কা হাঁকাতে যেয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিলেন তিনি।
১১ ওভার শেষে বাংলাদেশ ৭৭/৫
১৭ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
আউট হলেন সৌম্যও, চাপে বাংলাদেশ
অ্যাডাম জাম্পার ওভারে আউট হন অধিনায়ক হৃদয়। তারপর সেই জাম্পার ওভারেই জোরালো শট খেলতে যেয়ে বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দেন সৌম্য।
টপ অর্ডারের চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে স্বাগতিকরা। রানের গতি বেশ কমে গেছে।
৯ ওভার শেষে বাংলাদেশ ৬৮/৪
১৭ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
জাম্পার স্পিনে কাটা পড়লেন অধিনায়ক হৃদয়
৭ ওভার শেষে বাংলাদেশ ৫৭/৩
১৭ জুন ২০২৬, ০৮:৩৩ এএম
পাওয়ারপ্লে শেষে বাংলাদেশ ৫২/২
প্রথম ৬ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৫২ রান। সাজঘরে ফিরেছেন দুই ওপেনার সাইফ ও তানজিদ।
১৭ জুন ২০২৬, ০৮:২৭ এএম
দারুণ খেলতে থাকা সাইফও ফিরলেন সাজঘরে
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন টাইগার ওপেনার সাইফ হাসান। তিনটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি।
তবে ম্যাট রেনশোর ওভারে সজোরে ব্যাট চালাতে যেয়ে ক্যাচ তুলে দিলেন তিনি। ব্যাটের কোণায় বল লেগে অনেকটা ওপরে উঠে যায়, যা তালুবন্দি করেন অজি অধিনায়ক মিচেল মার্শ।
৫ ওভার শেষে বাংলাদেশ ৪৫/২
১৭ জুন ২০২৬, ০৮:১৭ এএম
ফিরলেন তানজিদ, বাংলাদেশ ২৭/১
দারুণ ব্যাটিং করতে থাকা সাইফকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না আরেক টাইগার ওপেনার তানজিদ হাসান। জন্সনের ওভারে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরলেন তিনি।
৩ ওভার শেষে বাংলাদেশ ২৭/১
১৭ জুন ২০২৬, ০৮:১১ এএম
সাইফের উড়ন্ত সূচনা
বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করছেন টাইগার ওপেনার সাইফ। প্রথম ওভারের শেষ বলে চার মেরেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ওভারেও দারুণ এক কভার ড্রাইভের মাধ্যমে আরেকটি বাউন্ডারি হাঁকান।
দুই ওভার শেষে বাংলাদেশ ১৮/০
১৭ জুন ২০২৬, ০৮:০৬ এএম
বাউন্ডারি হাঁকিয়ে প্রথম ওভার শেষ করলেন সাইফ
স্পেন্সার জন্সনের প্রথম ওভারের শেষ বলে দারুণ এক শট খেললেন টাইগার ওপেনার সাইফ হাসান।
প্রথম ওভার শেষে বাংলাদেশ ৬/০
