Logo
Logo
×

Advertisement

খেলা

খেলার মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৩০ পিএম

খেলার মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া

Advertisement

দর্শকরা এতদিন তাকে দেখেছেন মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে, ম্যাচের গতি বদলে দিতে, দেশের জার্সি গায়ে নেতৃত্ব দিতে। এবার সেই পরিচিত মুখই দেখা যাবে অন্য আলোয়। ফুটবল মাঠের অধিনায়ক এবার ক্যামেরার সামনে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন।

ফুটবলের ভাষা থেকে এবার তিনি পা রাখছেন গল্পের ভাষায়। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জামাল। সোমবার রাজধানীর কলাবাগানের পরিচিত এক মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত এই সিরিজ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান।

জামাল জানান, চার বছর আগেও অভিনয়ের একটি প্রস্তাব পেয়েছিলেন, তবে ব্যস্ত সূচির কারণে তখন আর করা হয়নি। এবার সময় ও সুযোগ মিলেছে, তাই চ্যালেঞ্জটা নিয়েছেন।’

নিজের প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে জামালের অনুভূতিও ছিল অন্যরকম। তার ভাষায়, শুটিংয়ের পুরো পরিবেশটাই অনেকটা জাদুর মতো। বিজ্ঞাপনের কাজে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা থাকলেও অভিনয় সম্পূর্ণ আলাদা।’ পেশাদার শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অনেক কিছু শিখছেন বলেও জানিয়েছেন তিনি।

সিরিজটিতে জামালের বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা। আরও আছেন লামিমা লাম, শরফ আহমেদ জীবন, শহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ।

আট পর্বের ‘ব্রাজেন্টিনা’ আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে। এখন দেখার অপেক্ষা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাদ-সোহেলের নাইটক্লাব বিতর্কে মুখ খুললেন জামাল

সাদ-সোহেলের নাইটক্লাব বিতর্কে মুখ খুললেন জামাল

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

‘ব্রাজেন্টিনা’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে জামাল ভূঁইয়া

‘ব্রাজেন্টিনা’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে জামাল ভূঁইয়া

ভারতের ফুটবলারকে ট্যাকলের ভিডিও দিয়ে যে বার্তা দিলেন জামাল

ভারতের ফুটবলারকে ট্যাকলের ভিডিও দিয়ে যে বার্তা দিলেন জামাল

নেপালের বিপক্ষে একাদশে আছেন জামাল-হামজা

নেপালের বিপক্ষে একাদশে আছেন জামাল-হামজা

কোচ কাবরেরাকে নিয়ে সমালোচনা, জবাব দিলেন জামাল

কোচ কাবরেরাকে নিয়ে সমালোচনা, জবাব দিলেন জামাল

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম