Logo
Logo
×
   

Advertisement

খেলা

পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৮ পিএম

পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস

Advertisement

কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে পর্তুগাল। এই কঙ্গো ৫২ বছর পর এসেছে বিশ্বকাপের মঞ্চে।

এই ম্যাচের সব আপডেট দেখা যাবে যুগান্তর লাইভে। ম্যাচের আদ্যোপান্ত জানতে যুগান্তর অনলাইনের সঙ্গেই থাকুন।

Advertisement

১৭ জুন ২০২৬, ১৯:০৬ পিএম

পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস

সকালের ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর সবার চোখ ছিল রাতে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ‘সিআর সেভেন’। গোল পাননি তিনি এবং ম্যাচও জিততে পারেনি পর্তুগাল। ১–১ ড্রয়ে শেষ হয়েছে পর্তুগাল–কঙ্গো ম্যাচ।

পতুর্গালকে রুখে দিয়ে এই ম্যাচে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথমবারের মতো গোল ও পয়েন্ট পেয়েছে তারা।

১৭ জুন ২০২৬, ১৮:৫৩ পিএম

গোলের খোঁজে পর্তুগাল

ম্যাচের ৮০ মিনিট পরও ১–১ সমতায় পর্তুগাল–ডিআর কঙ্গো। গোলের খোঁজে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে পর্তুগাল। দুই একবার কাছাকাছি গেলেও মেলেনি গোল।

১৭ জুন ২০২৬, ১৮:৩৯ পিএম

অফসাইডে বাতিল পর্তুগালের গোল

দুর্দান্ত এক গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারির পতাকা উঠে যায়—অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

১৭ জুন ২০২৬, ১৭:৫৭ পিএম

প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো

প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো

৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম গোলেই পর্তুগালের বিপক্ষে সমতায় ফিরল ডিআর কঙ্গো! প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল করেন ইওয়ান উইসা। ক্রসটি দেন আর্থার মাসুয়াকু।



১৭ জুন ২০২৬, ১৭:৪৭ পিএম

রোনালদোর আরেক রেকর্ড

৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সি আউটফিল্ড খেলোয়াড় এখন রোনালদো।

১৭ জুন ২০২৬, ১৭:০৯ পিএম

৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগাল

৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগাল

শিরোপার সন্ধানে থাকা পর্তুগাল শুরুটা করেছে ফেভারিটের মতোই। ৬ মিনিটে জোয়াও নেভেস করে বসেছেন গোল!

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম