Logo
Logo
×

Advertisement

খেলা

অবশেষে ভিসা পেলেন আইভরি কোস্টের সেই ফুটবলার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:২১ পিএম

অবশেষে ভিসা পেলেন আইভরি কোস্টের সেই ফুটবলার

আইভরি কোস্টের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার এলি ওয়াহি। ছবি: গেটি ইমেজ

Advertisement

আইভরি কোস্টের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার এলি ওয়াহিকে ভিসা দিচ্ছে না কানাডা। যে কারণে, জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই স্ট্রাইকারকে পাচ্ছে না আইভরি কোস্ট- এটা ছিল একদিন আগের খবর। আজ, নতুন খবর হলো এলি ওয়াহিকে অবশেষে ভিসা দিয়েছে কানাডা। এখন আর তার জার্মানির বিপক্ষে খেলতে কোনো বাধা থাকলো না।

কানাডার ভিসা দেওয়ার এ খবর বিশ্বকাপের মাঝপথে অনেক বড় স্বস্তির আইভরি কোস্টের জন্য। স্পট-ফিক্সিং সংক্রান্ত তদন্তের কারণে কানাডায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন ফরোয়ার্ড এলি ওয়াহি। শনিবার টরন্টোয় জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আইভরি কোস্ট। 

এর আগে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছিল, প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় ২৩ বছর বয়সি এ স্ট্রাইকার দলের সঙ্গে কানাডা যেতে পারবেন না। তবে বৃহস্পতিবার নতুন এক বিবৃতিতে সংস্থাটি নিশ্চিত করেছে যে, ওয়াহির কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের ১-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন ওয়াহি। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ওই ম্যাচে খেললেও পরবর্তী ম্যাচের আগে তাকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এখন সেই শঙ্কা কেটে যাওয়ায় স্বস্তিতে রয়েছে ‘এলিফ্যান্টস’ শিবির। 

তবে ওয়াহিকে ঘিরে বিতর্ক এখনো থামেনি। ফ্রান্সের পেশাদার ফুটবল লিগ (এলএফপি) বুধবার জানিয়েছে, গত ১৭ মে নিসের হয়ে মেটজের বিপক্ষে ম্যাচে ওয়াহির একটি হলুদ কার্ড পাওয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা হয়েছিল।

ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল এবং ওই ম্যাচেই হলুদ কার্ড দেখেছিলেন ওয়াহি। বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যকলাপের তথ্য পাওয়ার পর এলএফপি বিষয়টি পুলিশ, জুয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং ফরাসি ফুটবল ফেডারেশনের কাছে পাঠায়।

মার্সেই প্রসিকিউটর অফিস জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ২০২৬ সালের ২৯ মে ফরাসি লিগ ওয়ানে খেলা ২৩ বছর বয়সি এক পেশাদার ফুটবলারকে গ্রেফতার করা হয়েছিল। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে ওয়াহির নাম উল্লেখ করা হয়নি, তবে তদন্তটি তার সঙ্গেই সম্পর্কিত বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 

প্রসিকিউটর অফিসের ভাষ্য অনুযায়ী, তদন্তে সংঘবদ্ধ প্রতারণা, ক্রীড়া দুর্নীতি, চোরাই সম্পদ গ্রহণ এবং অর্থপাচারের মতো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর অবশ্য ওয়াহিকে আটক রাখা হয়নি এবং তিনি মুক্তি পান।

এদিকে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে অবহিত হয়নি।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, আমরা খেলোয়াড়টির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং তার প্রতি আমাদের আস্থা পুনর্ব্যক্ত করছি। এলিয়ে ওয়াহি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। 

চলতি বছরের জানুয়ারিতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ধারে ফরাসী লিগ ওয়ানের দলে নিসে যোগ দেন ওয়াহি। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ৯ গোল করে দলকে ফরাসি কাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফরাসি লিগ মৌসুম শেষ হওয়ার পরও তার পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় ছিল। সেন্ট-এতিয়েনের বিপক্ষে অবনমন-পদোন্নতি প্লে-অফের দ্বিতীয় লেগে জোড়া গোল করে নিসেকে ৪-১ ব্যবধানে জয় এনে দেন এবং দলকে লিগ ওয়ানে টিকিয়ে রাখতে সাহায্য করেন।

এখন সব নজর শনিবারের ম্যাচে। জার্মানির বিপক্ষে আইভরি কোস্টের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ওয়াহি মাঠে নামতে পারলে দলটির আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আইভরি কোস্টের ফোফানা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আইভরি কোস্টের ফোফানা

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম