Logo
Logo
×
   

Advertisement

খেলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যারা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২০ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যারা

Advertisement

আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা আর্জেন্টিনা এবার মুখোমুখি হবে অস্ট্রিয়ার। 

সোমবার (২২ জুন) ‘জে’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই শেষ ৩২ নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। সেই লক্ষ্য সামনে রেখে একাদশে মাত্র একটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারানোর পরও রক্ষণভাগে একটি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ডান-ব্যাক গঞ্জালো মন্তিয়েল এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না। তার পরিবর্তে মাঠে নামবেন নাহুয়েল মোলিনা। যাকে স্কালোনি দীর্ঘদিন ধরেই প্রথম পছন্দের ডান-ব্যাক হিসেবে বিবেচনা করেন।

আক্রমণভাগে একটি জায়গা নিয়ে কিছুটা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত আলজেরিয়ার বিপক্ষে খেলা জুটিকেই ধরে রাখছেন আর্জেন্টিনা কোচ। গোড়ালির চোট কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। 

তিনি শুরুর একাদশে ফেরার জন্য লড়াই করলেও ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে না পাওয়ায় এগিয়ে আছেন লাউতারো মার্টিনেজ।

মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আস্থা রাখা হয়েছে থিয়াগো আলমাদার ওপর। যদিও নিকোলাস গঞ্জালেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছিল।বাম-ব্যাক পজিশনেও থাকছেন ফাকুন্দো মেদিনা। 

কাফ ইনজুরি থেকে সেরে ওঠা নিকোলাস তাগলিয়াফিকোকে ঝুঁকি এড়াতে বেঞ্চে রাখা হচ্ছে। দ্বিতীয়ার্ধে তাকে এবং লিয়ান্দ্রো পারেদেসকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে, যাতে নকআউট পর্বের আগে তারা ম্যাচের ছন্দ ফিরে পান।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দে মেডিনা, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লওতারো মার্টিনেজ। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম