Logo
Logo
×
   

Advertisement

খেলা

পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:১৭ পিএম

পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা

Advertisement

হিটম্যান খ্যাত ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মাকে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে পুরস্কার দেওয়া হলো।

আজ মঙ্গলবার (২৩ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রোহিতের হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারত সরকার গত জানুয়ারিতে এ বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রোহিত শর্মার নাম ছিল। আজ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী গ্রহণ করেন।

ভারতের অন্যমম সেরা এবং সফল অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তার নেতৃত্বে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এছাড়া ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকান এই তারকা ব্যাটসম্যান।

দেশের হয়ে দীর্ঘদিন অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ রোহিতকে এই সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়।

এর আগে রোহিত শর্মা ২০১৫ সালে অর্জুন পুরস্কার এবং ২০২০ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পান। এবার পদ্মশ্রী পাওয়ার মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম