Logo
Logo
×

Advertisement

খেলা

রাফিনহা ছিটকে যাওয়ায় যে তরুণ ফুটবলারের ওপর ভরসা আনচেলত্তির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২২ এএম

রাফিনহা ছিটকে যাওয়ায় যে তরুণ ফুটবলারের ওপর ভরসা আনচেলত্তির

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।

Advertisement

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে চোটের কারণে ছিটকে যাওয়া উইঙ্গার রাফিনহার পরিবর্তে একাদশে জায়গা পেতে যাচ্ছেন ১৯ বছর বয়সি তরুণ ফরোয়ার্ড রায়ান। 

গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল। সেই অবস্থান ধরে রাখতে স্কটল্যান্ডের বিপক্ষে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না আনচেলত্তি। এক হলুদ কার্ড পেলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো ও ডিফেন্ডার ডগলাস সান্তোসকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেই তার।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আমাদের লক্ষ্য সেরা একাদশ নিয়ে মাঠে নেমে ভালো একটি ম্যাচ উপহার দেওয়া। রাফিনহার বিকল্প নিয়ে আমরা পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছেছি। কার্ডের হিসাব মাথায় রেখে দল সাজানোর কথা ভাবছি না।   

অনুশীলনে ডান প্রান্তের আক্রমণভাগে রায়ানকে নিয়ে বিশেষভাবে কাজ করেছেন ব্রাজিল কোচ। লুইস হেনরিখকে নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করা হলেও আপাতত আনচেলত্তির আস্থার কেন্দ্রে রয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। তার গতি ও আক্রমণভাগে বিস্তার তৈরির সামর্থ্য দলকে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন কোচ।

এদিকে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, স্কোয়াডে থাকছেন নেইমার জুনিয়র। তবে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শুরু থেকেই মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না দল। ১০ নম্বর জার্সিধারী এই তারকা বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে দেখা যেতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন; দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

আরও পড়ুন

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম