Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প: ফিফা সভাপতি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:১৬ পিএম

বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প: ফিফা সভাপতি

ছবি: সংগৃহীত

Advertisement

আগামী ১৯ জুলাই এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে জয়ী দলের হাতে ডোনাল্ড ট্রাম্প ট্রফি তুলে দেবেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

চলতি বিশ্বকাপের সুবাদে ইনফান্তিনো এবং ট্রাম্পের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তবে গত ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে টুর্নামেন্টটি নিয়ে খুব একটা প্রকাশ্য বক্তব্য দিতে দেখা যায়নি। 

তবে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফিফা সভাপতি নিশ্চিত করেছেন যে, নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ট্রফি বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ফাইনালেও ট্রাম্প একইভাবে ট্রফি তুলে দিয়েছিলেন, যেখানে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ ক্লাব চেলসি। 

ইনফান্তিনো বলেন, ‘আমরা একসঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করব এবং অবশ্যই বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব।’ 

তারা দুজনে যৌথভাবে ট্রফিটি প্রদান করবেন কিনা জানতে চাইলে ইনফান্তিনো যোগ করেন, ‘অবশ্যই, আমরা সবসময় একসঙ্গেই থাকি।’ 

ট্রাম্পকে নিয়ে সেই পুরনো বিভ্রান্তি 

এর আগে গত ক্লাব বিশ্বকাপের ফাইনালে এক বিভ্রান্তির জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট। চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেওয়ার পরও ট্রাম্প বিজয়ীদের মঞ্চেই অবস্থান করেছিলেন। 

পরবর্তীতে সেই ঘটনা স্মরণ করে জেমস বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে তিনি ট্রফি প্রদান করে মঞ্চ থেকে নেমে যাবেন। আমিও ভেবেছিলাম তিনি চলে যাবেন, কিন্তু তিনি মঞ্চেই থেকে যেতে চেয়েছিলেন।’ 

ট্রাম্প তাকে কী বলেছিলেন জানতে চাইলে জেমস যোগ করেন, ‘সত্যি বলতে, স্টেডিয়ামে তখন অনেক চিৎকার ও শব্দ ছিল। আমি খুব একটা শুনতে পাইনি। তিনি শুধু আমাকে এবং আমাদের দলকে ট্রফি জেতার জন্য অভিনন্দন জানান এবং এই মুহূর্তটি উপভোগ করতে বলেন।’ 

পিএসজির বিপক্ষে দুটি গোল করা চেলসির কোল পালমার অবশ্য পুরো বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্ত ছিলেন। তিনি বলেন, ‘আমি জানতাম তিনি এখানে থাকবেন, কিন্তু ট্রফি উঁচিয়ে ধরার সময় তিনি যে আমাদের সঙ্গে মঞ্চে অবস্থান করবেন, তা জানতাম না। হ্যাঁ, আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

আরও পড়ুন

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ফিফা আসিয়ান কাপ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

থাইল্যান্ড বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

থাইল্যান্ড বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম