Logo
Logo
×
   

খেলা

কাতারের বিপক্ষে ৩ গোলে জয় পেল বসনিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৫৮ এএম

কাতারের বিপক্ষে ৩ গোলে জয় পেল বসনিয়া

একটু পর শুরু হচ্ছে সুইজারল্যান্ড–কানাডা ও বসনিয়া–কাতার ম্যাচ। একই সময়ে ‘বি’ গ্রুপের দুই ম্যাচ। গ্রুপ ‘বি’–এর দুটি ম্যাচ শুরু হবে এখন। ভ্যাঙ্কুভারে মুখোমুখি হবে সুইজারল্যান্ড–কানাডা এবং সিয়াটলে খেলবে কাতার–বসনিয়া। কানাডা ও সুইজারল্যান্ড একটি ম্যাচ জিতেছে এবং একটি করে ম্যাচ ড্র করেছে। অন্য দিকে বসনিয়া ও কাতার একটি করে ম্যাচ হেরেছে এবং অন্য এক ম্যাচে ড্র করেছে।

আপডেট জানতে চোখ রাখুন যুগান্তরে। 

২৪ জুন ২০২৬, ২১:০৭ পিএম

কাতারের বিপক্ষে ৩ গোলে জয় পেল বসনিয়া

কাতারের বিপক্ষে ৩ গোলে জয় পেল বসনিয়া

সিয়াটলের কাতারের বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় বসনিয়া। গোলটি করেন কেরিম আলাইবেগোভিচ। 

এরপর ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালে বল জড়ান কাতারি ডিফেন্ডার সুলতান আল–ব্রেক। 

২ গোলে পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে এক গোল শোধ করে কাতার। গোলটি করেন হাসান আল–হেইদোস। 

২-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর কাতারের জালে তৃতীয়বারের মতো ৮০ মিনিটে বল জড়ায় বসনিয়া। তৃতীয় গোলটি করেন এরমিন মাহমিচ।  

২৪ জুন ২০২৬, ২১:০২ পিএম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সুইজারল্যান্ড

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সুইজারল্যান্ড

গ্রুপ ‘বি’র তৃর্তীয় ম্যাচে সমতা নিয়ে বিরতিতে গেছিল সুইজারল্যান্ড ও কানাডা। ম্যাচে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে তুলনামূলকভাবে কানাডাই বেশি সুযোগ পেয়েছে। কিন্তু গোল আদায় করতে পারেনি। একইভাবে গোল পায়নি সুইসরাও। 

তবে বিরতির পর ফিরেই ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কানাডার বিপক্ষে লিড নেয় সুইজারল্যান্ড। দারুণ এক আক্রমণে গোলটি করেন রুবেন ভারগাস। 

তার ১১ মিনটা পরেই ম্যাচের ৫৭ মিনিট ২–০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। দ্বিতীয় গোলটি করেছেন ইয়োহান মানজাম্বি। 

পিছিয়ে যাওয়ার পর ৭৬ মিনিটে এক গোল শোধ করে কানাডা। ম্যাচের ৭৬ মিনিটে নাথান সালিবার পাস থেকে গোলটি করেন প্রমিজ ডেভিড।  

২৪ জুন ২০২৬, ২০:৫৬ পিএম

কাতারের জালে বসনিয়ার তৃতীয় গোল

কাতারের জালে বসনিয়ার তৃতীয় গোল

কাতারের জালে তৃতীয়বারের মতো বল জড়াল বসনিয়া। তৃতীয় গোলটি করেছেন এরমিন মাহমিচ। এই গোলের পর বসনিয়া এগিয়ে ৩–১ গোলে।

২৪ জুন ২০২৬, ২০:৪২ পিএম

এক গোল শোধ করল কানাডা

এক গোল শোধ করল কানাডা

বিরতির পর ২ গোলে পিছিয়ে যাওয়ার পর ৭৬ মিনিটে এক গোল শোধ করেছে কানাডা। ম্যাচের ৭৬ মিনিটে নাথান সালিবার পাস থেকে গোলটি করেন প্রমিজ ডেভিড।  


২৪ জুন ২০২৬, ২০:৩০ পিএম

বিরতি থেকে ফিরেই জোড়া গোল সুইসদের

বিরতি থেকে ফিরেই জোড়া গোল সুইসদের

দ্বিতীয়ার্ধের ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কানাডার বিপক্ষে লিড নেয় সুইজারল্যান্ড। দারুণ এক আক্রমণে গোলটি করেন রুবেন ভারগাস। 

তার ১১ মিনটা পরেই ম্যাচের ৫৭ মিনিট ২–০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। দ্বিতীয় গোলটি করেছেন ইয়োহান মানজাম্বি। 

২৪ জুন ২০২৬, ১৯:৫৮ পিএম

এগিয়ে থেকে বিরতিতে বসনিয়া

এগিয়ে থেকে বিরতিতে বসনিয়া

কাতারের বিপক্ষে গিয়ে থেকে বিরতিতে বসনিয়া। 

সিয়াটলের কাতারের বিপক্ষে প্রথমে লিড নেয় বসনিয়া। ম্যাচের ২৯ মিনিটে গোলটি করেন কেরিম আলাইবেগোভিচ। এরপরে ম্যাচের ৩৪ মিনিটে কাতারের কাতারি ডিফেন্ডার সুলতান আল–ব্রেকের আত্মঘাতী গোলে ২–০ গোলে এগিয়ে যায় বসনিয়া। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। 

তবে ২ গোলে পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে এক গোল শোধ করেছে কাতার। গোলটি করেছেন হাসান আল–হেইদোস। 

২৪ জুন ২০২৬, ১৯:৫৪ পিএম

গোলশূন্য সমতায় বিরতিতে সুইজাল্যান্ড–কানাডা

গোলশূন্য সমতায় বিরতিতে সুইজাল্যান্ড–কানাডা

গোলশূন্য সমতায় বিরতিতে গেল সুইজাল্যান্ড ও কানাডা। দুই দলই সহজ সুযোগ পেয়েছিল, তবে গোলকিপারের দৃঢ়তায় এগিয়ে যেতে পারেনি কেউই।  


২৪ জুন ২০২৬, ১৯:৪৯ পিএম

এবার গোল করল কাতার

এবার গোল করল কাতার

জমে উঠেছে বসনিয়া–কাতার ম্যাচ। ২ গোলে পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে এক গোল শোধ করেছে কাতার। গোলটি করেছেন হাসান আল–হেইদোস।

২৪ জুন ২০২৬, ১৯:৪৪ পিএম

কাতারের বিপক্ষে ২ গোলে এগিয়ে বসনিয়া

কাতারের বিপক্ষে ২ গোলে এগিয়ে বসনিয়া

কাতারের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে গেল বসনিয়া। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালে বল জড়ান কাতারি ডিফেন্ডার সুলতান আল–ব্রেক।

এর আগে ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করেন কেরিম আলাইবেগোভিচ। 

২৪ জুন ২০২৬, ১৯:৩৫ পিএম

কাতারের বিপক্ষে এগিয়ে গেল বসনিয়া

কাতারের বিপক্ষে এগিয়ে গেল বসনিয়া

সিয়াটলের কাতারের বিপক্ষে লিড নিয়েছে বসনিয়া। ম্যাচের ২৯ মিনিটে গোলটি করেন কেরিম আলাইবেগোভিচ।

গ্রুপ ‘বি’–এর অন্য ম্যাচে ভ্যাঙ্কুভারে চলছে সুইজারল্যান্ড–কানাডা। 

২৪ জুন ২০২৬, ১৯:৩০ পিএম

সহজ সুযোগ মিস করল কানাডা

সহজ সুযোগ মিস করল কানাডা

গোলকিপারকে একা পেয়েও গোল দিতে পারলো না কানাডা। এদিকে একটি সুযোগ সুইজারল্যান্ডও মিস করেছে। 

২৪ জুন ২০২৬, ১৯:০৮ পিএম

শুরু হলো সুইজারল্যান্ড–কানাডা ও বসনিয়া–কাতার ম্যাচ

শুরু হলো সুইজারল্যান্ড–কানাডা ও বসনিয়া–কাতার ম্যাচ

গ্রুপ ‘বি’–এর দুটি ম্যাচ শুরু হয়েছে এক সাথে। ভ্যাঙ্কুভারে মুখোমুখি হবে সুইজারল্যান্ড–কানাডা এবং সিয়াটলে খেলছে কাতার–বসনিয়া। কানাডা ও সুইজারল্যান্ড একটি ম্যাচ জিতেছে এবং একটি করে ম্যাচ ড্র করেছে। অন্য দিকে বসনিয়া ও কাতার একটি করে ম্যাচ হেরেছে এবং অন্য এক ম্যাচে ড্র করেছে। 

এই গ্রুপ থেকে সুইজারল্যান্ড ও কানাডা প্রায় নিশ্চিতভাবেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। তবে এই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে যাওয়ার সুযোগ হবে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম