Logo
Logo
×

Advertisement

খেলা

‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারকে তার বাবা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:১৯ এএম

‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারকে তার বাবা

Advertisement

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় ছেলেকে ঘিরে আবেগ আর প্রত্যাশার কথা জানালেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক অনুপ্রেরণামূলক বার্তায় তিনি শুভকামনা জানিয়েছেন ছেলে ও ব্রাজিল দলকে।

চোট কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর আজ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে পারেন ব্রাজিলের ‘নাম্বার টেন’। আর সেই সম্ভাবনাই যেন নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে তার পরিবার ও সমর্থকদের মধ্যে।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নেইমারের বাবা লিখেছেন, সৃষ্টিকর্তা আমাদের এত দূর সাহায্য করেছেন... অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আমরা সবাই একসাথেই এই মুহূর্তটির অভিজ্ঞতা নেব। শুভকামনা বাবা! শুভকামনা ব্রাজিল। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং রক্ষা করুন!

পোস্টটির সঙ্গে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে। সেখানে নেইমারের ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি তুলে ধরা হয়। ভিডিওজুড়ে বাজতে থাকে প্রতিকূলতা জয় করার বার্তা বহনকারী একটি গান। আর ন্যারেশনে শোনা যায় হৃদয়স্পর্শী একটি আহ্বান—‘তাই দৌড়াও হে মানুষ, দৌড়াও। এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন।’

বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমারের শারীরিক অবস্থা। পায়ের পেশির (কাফ) চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে গত কয়েক দিনে তার অবস্থার দ্রুত উন্নতি হয়েছে।

চোট কাটিয়ে গত তিন দিন ধরে দলের বাকি সদস্যদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন নেইমার। মঙ্গলবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা অনুশীলনের প্রথম ১৫ মিনিটে তার প্রাণবন্ত উপস্থিতি এবং অনুশীলনের তীব্রতা নজর কেড়েছে সবার।

স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আশাবাদী কণ্ঠেই কথা বলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেন, ‘ও প্রস্তুত এবং খুব ভালো অনুশীলন করেছে।’ তাই মায়ামির রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—অবশেষে কি বিশ্বকাপের মঞ্চে দেখা মিলবে নেইমারের?

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

অবসরের পর নেইমার কী করবেন, জানালেন নিজেই

অবসরের পর নেইমার কী করবেন, জানালেন নিজেই

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

আরও পড়ুন

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম