Logo
Logo
×
   

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, সঙ্গী মরক্কো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:০৩ এএম

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, সঙ্গী মরক্কো

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মায়ামিতে মাঠে নেমছে ব্রাজিল–স্কটল্যান্ড। কার্লো আনচেলত্তির ব্রাজিলের পরের পর্বে ওঠা প্রায় নিশ্চিত। অন্যদিকে হারলেও ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সুযোগ থাকতে পারে স্কটল্যান্ডের।   

একই সময়ে আটলান্টায় মাঠে নেমেছে মরক্কো ও হাইতি। 

গ্রুপ ‘সি’-র বাকি দুই দলের মধ্যে হাইতি এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আর চার পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে রয়েছে মরক্কো, যাদের পয়েন্টও ব্রাজিলের সমান ৪।

২৫ জুন ২০২৬, ০০:০৮ এএম

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, সঙ্গী মরক্কো

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, সঙ্গী মরক্কো

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ বত্রিশে গেল ব্রাজিল, দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় ৫ বারের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ভিনির জোড়া ও কুনিয়ার এক গোলে ৩-০ তে হারায় ব্রাজিল।

অপরদিকে হাইতির সাথে ৪-২ গোলে জেতে মরক্কো। ব্রাজিলের সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে যাচ্ছে মরক্কো। 

২৪ জুন ২০২৬, ২৩:৪৭ পিএম

এগিয়ে গেল মরক্কো

এগিয়ে গেল মরক্কো

হাইতির বিপক্ষে ৩–২ গোলে লিড নিল মরক্কো। ম্যাচের ৭৮ মিনিটে গোল করেছেন সুফিয়ান রাহিমি।

২৪ জুন ২০২৬, ২৩:৪২ পিএম

৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামল নেইমার

৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামল নেইমার

মাঠে নামলো ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। ৭৫ মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি হিসেবে এবারের বিশ্বকাপে এই প্রথম মাঠে নামলেন তিনি, ইনজুরির জন্য গ্রুপ পর্বের আগের দুটি ম্যাচ মিস করেছিলেন নেইমার।  

দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮২ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন এবার নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর ব্রাজিলের আর খেলা হয়নি সান্তোস তারকার। চোট, পুনর্বাসন আর অনিশ্চয়তার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আবার ফুটবল মাঠে নামলেন তিনি।   

২৪ জুন ২০২৬, ২৩:৩১ পিএম

কুনিয়ার গোলে ব্যবধান বাড়াল ব্রাজিল

কুনিয়ার গোলে ব্যবধান বাড়াল ব্রাজিল

৬০ মিনিটে মাতেউস কুনিয়ার গোলে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল। বাকি দুইটি গোল করেছে ভিনিসিয়ুস জুনিয়র। 

ব্রুনো গিমারাইসের দ্বিতীয় অ্যাসিস্টে এই গোলটি করেন মাতেউস কুনিয়া। এটি চলতি বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল।

২৪ জুন ২০২৬, ২২:৫৫ পিএম

সমতায় ফিরে বিরতিতে মরক্কো

সমতায় ফিরে বিরতিতে মরক্কো

দুইবার পিছিয়ে পরে সমতায় ফিরে বিরতিতেব গেছে মরক্কো। 

উইলসন ইসিদরের গোলে প্রথমার্ধের শেষ দিকে আবার লিড নিয়েছিল হাইতি। তবে একটু পর ইসমায়েল সাইবারির গোলে আবার সমতায় ফেরে মরক্কো। 

২৪ জুন ২০২৬, ২২:৫২ পিএম

ভিনির জোড়া গোলে এগিয়ে ব্রাজিল

ভিনির জোড়া গোলে এগিয়ে ব্রাজিল

৪৫ মিনিটে ভিনিসিয়ুসের দ্বিতীয় গোলে ২-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল। 

২৪ জুন ২০২৬, ২২:৪৯ পিএম

আবার এগিয়ে হাইতি

১০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ৩৯ মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতা ফিরেছিল মরক্কো। 

তবে উইলসন ইসিদরের গোলে প্রথমার্ধের শেষ দিকে আবার লিড নিল হাইতি। 

২৪ জুন ২০২৬, ২২:৪৫ পিএম

হাকিমির গোলে সমতায় মরক্কো

হাকিমির গোলে সমতায় মরক্কো

১০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ৩৯ মিনিটে সমতা ফিরিয়েছে মরক্কো। আফ্রিকান দলটির হয়ে সমতাসূচক গোলটি করেন আশরাফ হাকিমি।

২৪ জুন ২০২৬, ২২:৩১ পিএম

ভিএআরে ভিনির দ্বিতীয় গোল বাতিল

ভিএআরে ভিনির দ্বিতীয় গোল বাতিল

ম্যাচের ২২ মিনিটে দ্বিতীয় গোল পেয়েছিল ভিনিসিয়ুস, তবে ভিএার চেক করে রেফারি ফাউলের কারণে গোলটি বাতিল করে। 

ম্যাচের ৮ মিনিটে ভিনিসিয়ুসের গোলে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ তে এগিয়ে আছে ব্রাজিল। 

২৪ জুন ২০২৬, ২২:১৬ পিএম

মরক্কোর বিপক্ষে হাইতির গোল

মরক্কোর বিপক্ষে হাইতির গোল

মরক্কোকে বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই ইয়াসিন বুনোর আত্মঘাতী গোলে এগিয়ে গেল হাইতি। 

২৪ জুন ২০২৬, ২২:১২ পিএম

ভিনির গোলে এগিয়ে ব্রাজিল

ভিনির গোলে এগিয়ে ব্রাজিল

ম্যাচের ৮ মিনিটে স্কটল্যান্ডের গোলরক্ষকের ভুলে বল পেয়ে ব্রাজিলকে এগিয়ে দিলেন ভিনিসিয়ুস। এটি চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের তৃতীয় গোল।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম