Logo
Logo
×
   

খেলা

একই সময়ে দুই মাঠে ইনফান্তিনোর ছবি ভাইরাল, যা জানা গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৩৩ এএম

একই সময়ে দুই মাঠে ইনফান্তিনোর ছবি ভাইরাল, যা জানা গেল

সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপে একের পর এক ম্যাচ দেখতে যাচ্ছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) একটি দাবি ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, ইনফান্তিনো একই সময়ে ইকুয়েডর বনাম জার্মানি এবং কুরাসাও বনাম আইভরি কোস্ট — দুটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন।

দাবিটির পেছনে ছিল দুটি ছবি। দুটি ছবিতেই গ্যালারিতে বসা ইনফান্তিনোকে দেখা যাচ্ছে এবং ওপরে দুটি আলাদা ম্যাচের স্কোরবোর্ড দেখা যাচ্ছে।

তবে এই দাবি সত্য নয়। আসলে একটি পুরনো ছবি ব্যবহার করে মনে করানো হয়েছিল যে ইনফান্তিনো ইকুয়েডর বনাম জার্মানি ম্যাচেও ছিলেন। বাস্তবে তিনি সেদিন সরাসরি মাঠে গিয়ে দেখেছেন কুরাসাও বনাম আইভরি কোস্টের ম্যাচ।

একজন মানুষের পক্ষে একই সময়ে দুটি আলাদা মাঠে থাকা সম্ভব নয়। এই ভাইরাল দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম