Logo
Logo
×
   

Advertisement

খেলা

৩-১ গোলে জিতে প্রথম বারের মতো নকআউটে কঙ্গো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৩০ এএম

৩-১ গোলে জিতে প্রথম বারের মতো নকআউটে কঙ্গো

Advertisement

পর্তুগাল-কলম্বিয়া ম্যাচে যে দল জিতবে সে-ই কে-গ্রুপের চ্যাম্পিয়ন হবে। তবে ম্যাচ ড্র হলে কলম্বিয়া টেবিল টপার হবে কারণ তারা দুই পয়েন্টে এগিয়ে আছে।

অন্যদিকে কঙ্গো জিতলেও তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নেই। তবে কাগজে-কলমে উজবেকিস্তান জিতলে তাদের এখনো রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়া সুযোগ আছে।

Advertisement

২৮ জুন ২০২৬, ০১:৩৩ এএম

৩-১ গোলে জিতে প্রথম বারের মতো নকআউটে কঙ্গো

কে গ্রুপ থেকে কঙ্গো চলে গেল শেষ ৩২-এ। উজবেকিস্তানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে দলটি। তাতেই গড়া হয়ে গেল ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে খেলবে আফ্রিকার এই দেশ। 

২৮ জুন ২০২৬, ০১:৩২ এএম

হারতে হারতে ড্র করল পর্তুগাল

শেষ বাঁশি বাজতে হাঁফ ছেড়ে যেন বাঁচল পর্তুগাল। কলম্বিয়ার কাছে যে রীতিমতো পাত্তাই পাচ্ছিল না দলটা। শেষ মুহূর্তে কলম্বিয়ার গোল বাতিল হয়েছে অফসাইডে, না হয় হারতেই হতো পর্তুগালকে। শেষমেশ গোলশূন্য ড্র হওয়ায় তাই স্বস্তি নিয়েই মাঠ ছাড়ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

২৮ জুন ২০২৬, ০১:২৫ এএম

অফসাইডে গোল বাতিল কলম্বিয়ার

যোগ করা সময়ে পর্তুগালের জালে বল জড়িয়েই দিয়েছিল কলম্বিয়া। তবে ভিএআরে দেখা গেল সেটা অফসাইড ছিল। গোল হলো না দলটির।

২৮ জুন ২০২৬, ০১:০৩ এএম

গোল শোধ দিল কঙ্গো

গোল শোধ দিল কঙ্গো

৬৮ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় আনলেন ইয়োন উইসা।

২৮ জুন ২০২৬, ০০:২৩ এএম

প্রথমার্ধ শেষে কলম্বিয়া-পর্তুগাল গোলশূন্য, কঙ্গো ০-১ উজবেকিস্তান

প্রথমার্ধ শেষে কলম্বিয়া-পর্তুগাল গোলশূন্য, কঙ্গো ০-১ উজবেকিস্তান

আক্রমণ-পালটা আক্রমণেই শেষ হলো প্রথমার্ধ। একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি পর্তুগাল ও কলম্বিয়া কেউই।

তবে অন্য ম্যাচে কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে উজবেকিস্তান।

২৭ জুন ২০২৬, ২৩:৪৪ পিএম

এগিয়ে গেল উজবেকিস্তান

এগিয়ে গেল উজবেকিস্তান

ম্যাচের ১০ মিনিটে লিড নিয়ে নিল উজবেকিস্তান।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম