|
ফলো করুন |
|
|---|---|
জর্ডানের বিপক্ষে পরীক্ষামূলক একাদশ নামিয়েছে আর্জেন্টিনা। এই একাদশে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার আগের ম্যাচের ৯ খেলোয়াড়ের জায়গা হয়নি।
ওদিকে আলজেরিয়া অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে। এই ম্যাচের ফলের ওপর তাকিয়ে আছে ইরানও। কারণ এই ম্যাচে কোনো এক দল হেরে গেলে ইরান প্রথমবারের মতো চলে যাবে বিশ্বকাপ নকআউটে।
এই দুই ম্যাচের আপডেট জানতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে
২৮ জুন ২০২৬, ০৪:০০ এএম
৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার
দুই দলই ৩ গোল করেছে, তবে তাদের কোনোটিই ম্যাচের ফল আনতে পারেনি। ৩-৩ ড্রয়ে শেষ ম্যাচ। আলজেরিয়া আর অস্ট্রিয়া দুই দলই যাচ্ছে নকআউটে!
২৮ জুন ২০২৬, ০৩:৫৯ এএম
শেষ মুহূর্তে সমতা ফেরাল অস্ট্রিয়াও
সাশা কালাইজিচ! অবিশ্বাস্য!
শেষ মুহূর্তের গোলের জবাব দিয়ে দিল অস্ট্রিয়াও!
২৮ জুন ২০২৬, ০৩:৫৯ এএম
শেষ মুহূর্তে মাহরেজের গোল
আবারও রিয়াদ মাহরেজ! যোগ করা সময়ে আলজেরিয়া এগিয়ে গেল ৩-২ গোলে!
২৮ জুন ২০২৬, ০৩:৫৮ এএম
জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
বেঞ্চের শক্তি পরীক্ষা করা হলো, দারুণ এক জয়ও হলো। জর্ডান ম্যাচটা তৃপ্তি নিয়েই শেষ করল আর্জেন্টিনা।
২৮ জুন ২০২৬, ০৩:৪২ এএম
এবার ফ্রি কিক থেকে মেসির গোল
প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে দারুণ এক ফ্রি কিকে গোল করলেন মেসি।
২৮ জুন ২০২৬, ০৩:২৪ এএম
৬০ মিনিটে মাঠে নামলেন মেসি
জিওভানি লো সেলসোর জায়গায় মাঠে নামলেন লিওনেল মেসি। ওদিকে থিয়াগো আলমাদা আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও মাঠে নেমেছেন, তুলে নেওয়া হয়েছে লাউতারো মার্টিনেজ এবং নিকো পাজকে।
২৮ জুন ২০২৬, ০৩:২৩ এএম
অস্ট্রিয়ার জালে মাহরেজের গোল, সমতায় ফিরল আলজেরিয়া
ডান পাশ থেকে আসা নিচু ক্রসে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন রিয়াদ মাহরেজ। সেখান থেকে দারুণ এক শটে সমতা ফেরালেন তিনি। আলজেরিয়া ২-২ অস্ট্রিয়া
২৮ জুন ২০২৬, ০৩:২০ এএম
আলজেরিয়ার জালে অস্ট্রিয়ার গোল
২৮ জুন ২০২৬, ০৩:১৮ এএম
এক গোল শোধ করল জর্ডান
মুসা আল তামারির কল্যাণে অনেকটা ধারার বিপরীতে একটা গোল শোধ করে ফেলল জর্ডান! ডান উইং থেকে নিচু ক্রসে পা ছুঁইয়ে আর্জেন্টিনার জালে এবারের বিশ্বকাপের প্রথম গোলটা করলেন তিনি। এর আগে আলজেরিয়া আর অস্ট্রিয়াও এই কাজ করতে পারেনি!
২৮ জুন ২০২৬, ০৩:১০ এএম
ওয়ার্ম আপ করছেন মেসি
লিওনেল মেসির মাঠে নামার আর খুব বেশি সময় বাকি নেই। মনে হচ্ছে আর মিনিট পাঁচেকের মধ্যেই মাঠে নামছেন তিনি। শুধু তিনি নন, আর্জেন্টিনার আরও চার খেলোয়াড় ওয়ার্ম আপ করছেন এখন। শিগগিরই বড় পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ স্কালোনি।
২৮ জুন ২০২৬, ০৩:০৮ এএম
১-১ সমতায় অস্ট্রিয়া-আলজেরিয়া
প্রথমার্ধ শেষে ১-১ সমতায় অস্ট্রিয়া আর আলজেরিয়ার ম্যাচ। ২৭ মিনিটে মার্কো আর্নাতোভিচের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রিয়া। আলজেরিয়া ৪৫ মিনিটে সমতা ফিরিয়েছে রাফিক বেলঘালির লক্ষ্যভেদে।
২৮ জুন ২০২৬, ০২:৫৩ এএম
২ গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
২৮ জুন ২০২৬, ০২:৩৩ এএম
পেনাল্টি থেকে লাউতারো পেলেন বিশ্বকাপের প্রথম গোল
অবিশ্বাস্য হলেও সত্যি (২) এক বিশ্বকাপ খেলে ফেললেও লাউতারো মার্তিনেজ গোল পাননি একটিও। সেই তিনি অবশেষে বিশ্বকাপে গোলের খাতা খুললেন। পেনাল্টি থেকে জর্ডানের জালে বল জড়ালেন তিনি।
৩১ মিনিটে বক্সে ফাউলের শিকার হয়েছিলেন মার্কোস সেনেসি। ভিএআর যাচাইয়ের পর পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোলটা করেন লাউতারো।
২৮ জুন ২০২৬, ০২:২০ এএম
ফি কিক থেকে লো সেলসোর গোল
বিশ্বকাপ অভিষেকে জিওভানি লো সেলসো পেয়ে গেলেন দুর্দান্ত এক গোল। বক্সের একটু বাইরে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা, ফাউলটা তাকেই করা হয়েছিল। সেখান থেকে তার বাঁকানো এক শটে তার প্রথম বিশ্বকাপ গোলটা চলে এল। ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে গেল আর্জেন্টিনা।
২৮ জুন ২০২৬, ০২:১৬ এএম
অফসাইডে বাতিল লো সেলসোর গোল
আশ্চর্য শোনালেও সত্যি, বিশ্বকাপে আজই অভিষেক হচ্ছে জিওভানি লো সেলসোর। সেই অভিষেকের ৫ম মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন তিনি। তবে সেটা গোলে রূপ পেল না। কারণ তিনি অফসাইডে ছিলেন। আফসোস!
