Logo
Logo
×
   

খেলা

প্রতিপক্ষ নরওয়ে নিশ্চিতের পর যে বার্তা দিল ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৫৩ এএম

প্রতিপক্ষ নরওয়ে নিশ্চিতের পর যে বার্তা দিল ব্রাজিল

শেষ ষোলো নিশ্চিত করার আনন্দে তখনই উচ্ছ্বসিত ছিল ব্রাজিল। জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্বে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সামনে আসল চ্যালেঞ্জ ছিল অপেক্ষার। কারণ পরবর্তী প্রতিপক্ষ তখনও নির্ধারিত হয়নি। রাউন্ড অব ৩২-এর অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল তাদের শেষ ষোলোতে কার মুখোমুখি হতে হবে।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে এক দিন পর। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হয়েছিল নরওয়ে। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় ভাইকিংরা। এ জয়ে আর্লিং হালান্ডরা নিশ্চিত করে শেষ ষোলোতে নিজেদের জায়গা, আর ভাগ্য নির্ধারণ করে দেয় ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ।

ফলে নকআউট পর্বে এখন শুরু হচ্ছে আরও বড় এক লড়াই। একদিকে অভিজ্ঞতা ও ঐতিহ্যে ভরপুর ব্রাজিল, অন্যদিকে লড়াকু মানসিকতার নরওয়ে। যাদের সামনে এবার ইতিহাস বদলে দেওয়ার সুযোগ। ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক উত্তেজনাপূর্ণ মুখোমুখি লড়াই। আগামী রোববার নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।   

প্রতিপক্ষ নিশ্চিতের পর তাদের স্বাগত জানিয়ে বার্তা দিয়ে রেখেছে ব্রাজিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল পোস্ট করেছে, ‘প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে রাউন্ড অব ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপের শেষ ষোলোতে জাতীয় দলের পরবর্তী প্রতিপক্ষ এখন নরওয়ে। রোববার দেখা হবে। বুধবারের (কোয়ার্টার ফাইনাল) জায়গাটি নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন!’

প্রসঙ্গত, শেষ ষোলোর বাধা টপকাতে পারলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে ১১ জুলাই বুধবার। যেখানে প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড কিংবা ডিআর কঙ্গো।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম