Logo
Logo
×
   

Advertisement

খেলা

পতাকা হাতে মিশরকে সম্মান জানালেন ফিফা সভাপতি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

পতাকা হাতে মিশরকে সম্মান জানালেন ফিফা সভাপতি

মিশরের সমর্থকদের প্রতিও সম্মান ও সংহতি প্রকাশ করেছেন ইনফান্তিনো।

Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের লড়াই উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর কয়েক ঘণ্টা আগেই তিনি আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচও সরাসরি দেখেন। সেই ম্যাচে ৩-২ গোলের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিজের জন্মভূমি সুইজারল্যান্ডের ম্যাচে উপস্থিত থাকলেও ইনফান্তিনো মিশরের সমর্থকদের প্রতিও সম্মান ও সংহতি প্রকাশ করেন। স্টেডিয়ামে তিনি মিশরের জাতীয় পতাকা হাতে নিয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় তাদের সঙ্গে কথা বলেন।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এবারের আসরে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রতি সম্মান জানাতেই ইনফান্তিনোর এই উদ্যোগকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেক ফুটবলপ্রেমী।   

অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও কয়েকজন খেলোয়াড় প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এ ঘটনায় তদন্তের দাবিও ইতোমধ্যে ফিফার কাছে জানিয়েছে মিশর।

তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম