Logo
Logo
×
   

Advertisement

খেলা

আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসায় ব্রাজিলের কিংবদন্তি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসায় ব্রাজিলের কিংবদন্তি

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো ও লিওনেল মেসি।

Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দল হওয়া সত্ত্বেও আর্জেন্টিনার লড়াই, মানসিকতা ও নিবেদনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

মিশরের বিপক্ষে ম্যাচে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নাটকীয় এই জয়ের পর বিশ্বের অনেক সাবেক তারকা ফুটবলার আর্জেন্টিনার প্রশংসা করেন, তাদের মধ্যে ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ও ব্যালন ডি’অরজয়ী রিভালদো।

সামাজিকমাধ্যমে দেওয়া এক বার্তায় রিভালদো লিখেছেন, ‘কী অসাধারণ লড়াই, কী জয়ের ইচ্ছা, কী দুর্দান্ত মানসিকতা এবং পুরো দলের নিবেদন! বিশ্বকাপে সমর্থকরা মাঠে এমন পারফরম্যান্সই দেখতে চায়।’

ব্রাজিলের সাবেক এই তারকা আরও বলেন, ‘আমি ব্রাজিলিয়ান। নিজের দেশকে ভালোবাসি এবং সবসময় ব্রাজিলকেই সমর্থন করব। প্রতিদ্বন্দ্বিতা ফুটবলেরই একটি অংশ। কিন্তু কোনো দল যখন অসাধারণ ফুটবল খেলে এবং মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়, তখন তাদের প্রাপ্য স্বীকৃতি দিতেও জানতে হয়।’   

ম্যাচে শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান লিওনেল মেসি। দলের দ্বিতীয় গোলটি করে তিনি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২১-এ উন্নীত করেন। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে এটি ছিল তার অষ্টম গোল, যা তাকে আবারও আসরের সর্বোচ্চ গোলদাতার আসনে ফিরিয়ে নিয়েছে।  

মেসির পারফরম্যান্স নিয়ে রিভালদো বলেন, ‘লিও মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি সত্যিই অসাধারণ একজন ফুটবলার। ৩৯ বছর বয়সে, নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেও একই আবেগ নিয়ে আর্জেন্টিনার জার্সির জন্য লড়ছেন, উদযাপন করছেন, কাঁদছেন এবং আবারও ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছেন।’

ম্যাচ শেষে অশ্রুসিক্ত মেসির একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে আর্জেন্টিনাকে অভিনন্দন জানান রিভালদো। তিনি লেখেন, ‘এমন ম্যাচই ফুটবলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং বিশ্বকাপকে বিশেষ করে তোলে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম