Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর

মিশরের এই গোলটি নিয়েই চলছে বিতর্ক। সংগৃহীত ছবি

Advertisement

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাকের গল্প ছাপিয়ে গেছে কয়েকটি বিতর্ক—গোল বাতিল, ফাউল না ধরা এবং পেনাল্টি না দেওয়া। সবগুলো সিদ্ধান্তই আর্জেন্টিনার পক্ষে দিয়েছে রেফারি। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছে মিশর। ‘পাতানো ম্যাচের’ তকমাও দেওয়া হয়েছে।

তবে সবচেয়ে বেশি কথা চলছে মিশরের দ্বিতীয় গোলটি বাতিল করা নিয়ে। বিষয়টি নিয়ে দুই ভাগ হয়ে গেছে ফুটবল বিশ্ব। পর্তুগিজ কোচ হোসে মরিনহোর মতে, মিশরের এই গোল বাতিল ঠিক ‘দিনদুপুরে ডাকাতি’ করার মতো। 

ক্ষোভ প্রকাশ করে মরিনহো বলেন, ‘গোল হওয়ার পর সেটি বাতিল করা লজ্জাজনক। ফাউল হলে খেলা তখনই থামানো উচিত ছিল, গোল পর্যন্ত অপেক্ষা করা নয়।’

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও এই রেফারিং নিয়ে সমালোচনা চলছে। লিভারপুল লিজেন্ড জেমি ক্যারাঘার বলেছেন, ‘আমি নিশ্চিত এই গোলটি অন্য কোনো দলের বিপক্ষে হলে তা বাতিল করা হতো না। প্রিমিয়ার লিগ বা লা লিগায় এটি নিশ্চিত গোল ছিল।’ 

আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিশরের কোচ হোসাম হাসান ক্ষোভের সঙ্গে জানান, ‘আমি আজই বাড়ি ফিরে যাচ্ছি এবং এই টুর্নামেন্টের আর কোনো ম্যাচ আমি দেখব না। আমাদের সাথে যা হয়েছে তা মোটেও ন্যায্য নয়। আমাদের পেনাল্টি দেওয়া হয়নি, গোল বাতিল করা হয়েছে। আমি জানি না কেন এমনটা হলো।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম