Logo
Logo
×

Advertisement

খেলা

২০৩০ বিশ্বকাপে কেন বাছাইপর্ব ছাড়াই খেলবে আর্জেন্টিনা?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম

২০৩০ বিশ্বকাপে কেন বাছাইপর্ব ছাড়াই খেলবে আর্জেন্টিনা?

ফিফার নতুন নিয়মে সরাসরি খেলবে ৬ দেশ। সংগৃহীত ছবি

Advertisement

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পড়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কোর ওপর। আয়োজক দেশ হিসেবে দেশ তিনটি বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবেন। কিন্তু আর্জেন্টিনাসহ আরও তিনটি দেশ পাবে একই সুবিধা!

অর্থাৎ ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে না। দেশটি আয়োজক দেশগুলোর একটি হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। এই সুবিধা পাবে প্যারাগুয়ে ও উরুগুয়েও।

ফিফা মূলত এই সুযোগ দিয়েছে ২০৩০ বিশ্বকাপকে বিশেষভাবে আয়োজনের লক্ষ্যে। তারা টুর্নামেন্টটির ১০০ বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করবে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেই ইতিহাসকে স্মরণ করতেই দক্ষিণ আমেরিকার এই তিন দেশকে শতবর্ষ উদযাপনের আয়োজক করা হয়েছে। তবে আর্জেন্টিনা একবার বিশ্বকাপ আয়োজন করলেও, এখনও প্যারাগুয়ে কখনও বিশ্বকাপ আয়োজন করতে পারেনি।

ফিফা জানিয়েছে, মূল তিন আয়োজক এবং শতবর্ষ উদযাপনের তিন আয়োজক—মোট ছয় দেশের জাতীয় দলই সরাসরি ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

অর্থাৎ, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো—এই ছয় দেশকে বাছাইপর্ব খেলতে হবে না। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্বয়ংক্রিয়ভাবেই ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে।

তবে এ নিয়ে বেশ বিতর্ক আছে। বিশেষ করে ৬ দেশ সরাসরি অংশ নেওয়ায় লাতিন অঞ্চলে বিশ্বকাপের মঞ্চ নিশ্চিতের লড়াইয়ে মান হারাতে পারে। তাছাড়া তিন মহাদেশের টুর্নামেন্টে খেলোয়াড়দের ধকলও বাড়তে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

ইনফান্তিনোর গদি নাড়িয়ে দিল উয়েফা

ইনফান্তিনোর গদি নাড়িয়ে দিল উয়েফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

আরও পড়ুন

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম