Logo
Logo
×
   

Advertisement

খেলা

দেয়ালে পিঠ ঠেকেও আর্জেন্টিনার জয়, মেসির স্ত্রীর আবেগঘন বার্তা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

দেয়ালে পিঠ ঠেকেও আর্জেন্টিনার জয়, মেসির স্ত্রীর আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের জাদুতে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছে আর্জেন্টিনা। 

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই প্রত্যাবর্তন যখন পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, তখন মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বসে সন্তানদের নিয়ে সরাসরি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন তিনি। 

ম্যাচ শেষ হওয়ার পরপরই আন্তোনেলা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই অবিশ্বাস্য জয়ের প্রতিক্রিয়া জানান। 

ইনস্টাগ্রামে আন্তোনেলা রোকুজ্জো তার তিন সন্তান (থিয়াগো, মাতেও ও চিরো)-সহ নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাদের সবাইকে মেসির নাম ও ১০ নম্বর সংবলিত আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায় দেখা যায়। 

আরেকটি ছবিতে দেখা যায়, ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা উল্লাসে মেসিকে শূন্যে ছুড়ে মারছেন।

এই ছবিগুলোর ক্যাপশনে আন্তোনেলা লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! লিওনেল মেসি, (তোমার জন্য) বলার মতো আর কোনো ভাষা অবশিষ্ট নেই।’ 

আন্তোনেলার এই ছোট্ট বাক্যটিই মূলত মাঠে মেসির তৈরি করা ফুটবল জাদুকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও মেসি যেভাবে একের পর এক অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন, তা ফুটবলপ্রেমীদের কাছে এখন প্রায় ‘স্বাভাবিক’ নিয়মে পরিণত হয়েছে। তবে আন্তোনেলা বা সাধারণ ফুটবল ভক্ত—কেউই যে মেসির এই মহানায়কত্বকে সহজে নিচ্ছেন না, এই পোস্ট তারই প্রমাণ। 

উল্লেখ্য, খেলার ৭৮ মিনিট পর্যন্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থাকায় স্টেডিয়ামে উপস্থিত আলবিসেলেস্তে সমর্থকদের মাঝে পিনপতন নীরবতা নেমে এসেছিল। তবে ম্যাচের শেষ ১২ মিনিটে পাশার দান উল্টে যায়। 

প্রথমে ক্রিশ্চিয়ান রোমেরোর গোল ব্যবধান কমায়, এরপর লিওনেল মেসির এক দুর্দান্ত ও জাদুকরী গোল পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে ম্যাচটিতে ২-২ সমতা আনে। সবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের বুলেট গতির হেডার আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে উপস্থিত হাজারো সমর্থককে আজীবন মনে রাখার মতো এক রূপকথার রাত উপহার দেয়। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম