Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিশ্বকাপ থেকে বাদ পড়া সেই ডাচ রেফারির মৃত্যু

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

বিশ্বকাপ থেকে বাদ পড়া সেই ডাচ রেফারির মৃত্যু

ডাচ ফুটবল রেফারি রব ডাইপেরিঙ্ক মারা গেছেন।

Advertisement

ডাচ ফুটবল রেফারি রব ডাইপেরিঙ্ক মারা গেছেন। চলমান বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে ফিফার তালিকায় থাকলেও পুলিশের তদন্তের কারণে দুই মাস আগে তাকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ডাইপেরিঙ্কের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন পুলিশ ডাইপেরিঙ্ককে গ্রেফতার করে। এক কিশোর তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিল। পরে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি আর এগোয়নি। এরপরও তদন্তের বিষয়টি বিবেচনায় নিয়ে গত মে মাসে ফিফা বিশ্বকাপের রেফারি তালিকা থেকে তার নাম সরিয়ে দেয়।  

নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক বিবৃতিতে ডাইপেরিঙ্কের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, তারা শুধু একজন দক্ষ রেফারিকেই হারায়নি, হারিয়েছে একজন মানবিক ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে।

কেএনভিবির বিবৃতিতে বলা হয়, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।

বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়ার পর ডাচ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডাইপেরিঙ্ক দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি বলেছিলেন, তদন্তের শুরু থেকেই তিনি পুলিশকে সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছেও কোনো তথ্য গোপন করেননি। বিশ্বকাপের রেফারি তালিকা থেকে বাদ পড়ায় তিনি হতাশ হয়েছিলেন বলেও জানিয়েছিলেন।

ডাইপেরিঙ্ক ২০১৭ সাল থেকে ডাচ ঘরোয়া ফুটবলে রেফারির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং একই বছরের প্যারিস অলিম্পিকেও তিনি রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম