Logo
Logo
×

Advertisement

খেলা

ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

Advertisement

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসিকে ঘিরে এসেছে বড় এক ইতিবাচক খবর। ব্যালন ডি’অর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই পুরস্কার জিততে হলে কোনো ফুটবলারকে ইউরোপের ক্লাবে খেলতেই হবে—এমন কোনো নিয়ম নেই। ফলে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেললেও নবমবারের মতো ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকছেন আর্জেন্টিনার অধিনায়ক।

বিশ্বকাপের শেষ মুহূর্তে এসে যখন আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল নিয়ে আলোচনা তুঙ্গে, তখন ব্যালন ডি’অর নিয়েও শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। এর মধ্যেই আয়োজক সংস্থা পুরস্কারটির নিয়ম নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে।

ব্যালন ডি’অরের ইতিহাসে শুরুতে শুধু ইউরোপের লিগে খেলা ইউরোপীয় ফুটবলারদেরই বিবেচনা করা হতো। ১৯৯৫ সালে নিয়ম পরিবর্তন করে এটি আন্তর্জাতিক করা হলেও ইউরোপের ক্লাবে খেলার শর্ত কিছুদিন বহাল ছিল। তবে ২০০৭ সাল থেকে সেই সীমাবদ্ধতাও পুরোপুরি তুলে দেওয়া হয়। এরপর থেকে বিশ্বের যেকোনো দেশের ক্লাবে খেলা সেরা ফুটবলারই এই পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছেন।

কর্তৃপক্ষ জানায়, ইউরোপের বাইরে খেলেও ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে গত ১৮টি আসর বিশ্লেষণ করা হয়েছে। ২০০৭ সালে কাকা, ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ২০০৯ সালে লিওনেল মেসি—তারা সবাই ব্যালন ডি’অর জয়ের বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন। পরবর্তী সময়ে লুকা মদরিচ, করিম বেনজেমা, রদ্রি ও উসমান দেম্বেলেও ইউরোপের ক্লাবে খেলেই এই পুরস্কার অর্জন করেন।

তবে ইউরোপের বাইরে খেলেও ব্যালন ডি’অর জয়ের অনন্য রেকর্ড রয়েছে শুধু একজনের—লিওনেল মেসির। ২০২৩ সালে যখন তিনি অষ্টমবারের মতো এই পুরস্কার জেতেন, তখন তিনি ইতোমধ্যে ইন্টার মিয়ামির খেলোয়াড় ছিলেন। এর মাধ্যমে ইউরোপের বাইরের কোনো ক্লাবের প্রতিনিধিত্ব করে ব্যালন ডি’অর জেতা প্রথম পুরুষ ফুটবলার হন মেসি।

ব্যালন ডি’অর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পুরস্কারের ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়। বিশ্বের যেকোনো প্রান্তে খেলা যে কোনো ফুটবলারই নিজের পারফরম্যান্সের মাধ্যমে এই সম্মান অর্জন করতে পারেন।

কর্তৃপক্ষের এই বক্তব্যের পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেসি। চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন তারকা এখন পর্যন্ত সাত ম্যাচে করেছেন আট গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারলে নবম ব্যালন ডি’অরের লড়াইয়ে আরও শক্ত অবস্থানে চলে যাবেন আটবারের এই পুরস্কারজয়ী।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি

বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

আরও পড়ুন

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে করতে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে করতে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও

৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম