Logo
Logo
×
   

খেলা

ভিনিকে দলে ভেড়াতে চায় আর্সেনাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:৪২ এএম

ভিনিকে দলে ভেড়াতে চায় আর্সেনাল

সংগৃহীত

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি পরিস্থিতিতে নজর রাখছে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে একমত না হলে তাকে দলে নেওয়ার কথা ভাবছে ইংলিশ ক্লাবটি। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আর্সেনাল ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসকে আক্রমণভাগ শক্তিশালী করার অন্যতম অপশন হিসেবে দেখছে। তবে ক্লাবের আগ্রহ এখনো প্রাথমিক পর্যায়ে এবং কোনো আনুষ্ঠানিক প্রস্তাব করা হয়নি।

দুই ক্লাবের মধ্যে কোনো আলোচনাও হয়নি। তবে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আর্সেনালের ভেতরে ভিনিকে নিয়ে আগ্রহ রয়েছে।

এই ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১২ মাস বাকি। নতুন চুক্তির আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। রিয়াল মাদ্রিদ তাদের এই তারকাকে বিনামূল্যে হারাতে চাইবে না। 

তবে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও কোনো বড় তারকার চলে যাওয়ার বিরুদ্ধে অবস্থান করছেন। ক্লাব কর্তৃপক্ষকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সব বড় খেলোয়াড়কে ধরে রাখতে চান তিনি।

এই গ্রীষ্মের বিশ্বকাপে দারুণ খেলেছেন ভিনি। ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচে চারটি গোল করেন তিনি। তবে রাউন্ড অব ১৬-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

ক্লাব পর্যায়েও ২০২৫-২৬ মৌসুমে ভালো ছিলেন ভিনি। সব প্রতিযোগিতায় ২২টি গোল করেছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করেছে। লা লিগায় বার্সেলোনার পেছনে থেকে রানার্সআপ হয়েছে তারা।

২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ৩৭৫টি ম্যাচ খেলেছেন ভিনিসিয়াস। সেই সময়ে ১২৮টি গোল করেছেন এবং ১০০টি অ্যাসিস্ট করেছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .