Logo
Logo
×

Advertisement

খেলা

রিয়াল মাদ্রিদ জিততে পারছে না, বেলিংহাম সময় কাটাচ্ছেন ক্রিকেট মাঠে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:১২ এএম

রিয়াল মাদ্রিদ জিততে পারছে না, বেলিংহাম সময় কাটাচ্ছেন ক্রিকেট মাঠে

সংগৃহীত

Advertisement

জোসে মরিনিওর অধীনে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। প্রীতি ম্যাচে ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। তবে দলটির তারকা জুড বেলিংহাম তখন ব্যস্ত অন্য কাজে। শনিবার দলের ম্যাচের দিন তাকে দেখা গেল ক্রিকেটের মাঠে।

শনিবার এজবাস্টনে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ম্যাচ দেখতে হাজির হন তিনি। বার্মিংহাম ফিনিক্সের সহ-সত্ত্বাধিকারী তিনি। ওয়েলশ ফায়ারের বিপক্ষে দলটির পুরুষ ও নারী দুই দলের ম্যাচই দেখেন তিনি।

শনিবার স্টার স্পোর্টস তাদের ইনস্টাগ্রামে বেলিংহামের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করছেন তিনি। দর্শকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় বেলিংহামকে। 

এখানেই শেষ নয়, ম্যাচের আগে তাকে পরিচয় করিয়ে দেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ম্যাচ শেষে বার্মিংহাম তারকা উসমান তারিকের বলে ব্যাট করতেও দেখা গেছে তাকে। এসব ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

২৩ বছর বয়সী বেলিংহাম বার্মিংহাম শহরেরই সন্তান। বর্তমানে তিনি লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। এর আগে ২০১৯-২০ চ্যাম্পিয়নশিপ মৌসুমে বার্মিংহাম সিটির হয়ে খেলেছেন তিনি। এরপর যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে, পরে যান রিয়াল মাদ্রিদে।

২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বেলিংহাম। থ্রি লায়ন্সদের হয়ে আটটি ম্যাচই খেলেন তিনি। ৪৮ দলের এই টুর্নামেন্টে ইংল্যান্ডকে তৃতীয় স্থান পেতে সাহায্য করেন তিনি। এই আসরে সাতটি গোল করেন বেলিংহাম।

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও পানামার বিপক্ষে একটি করে গোল করেন তিনি। এরপর শেষ ষোলোয় মেক্সিকো এবং কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করেন। ১৫ জুলাই আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে গোল পাননি তিনি। তবে ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৬-৪ গোলের জয়ে ইংল্যান্ডের ষষ্ঠ গোলটি করেন বেলিংহাম।

২০২৬ ফিফা বিশ্বকাপে সাত গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান বেলিংহাম। এক আসরে অন্তত সাত গোল করা প্রথম ইংলিশ ফুটবলার তিনি।

এর আগে এক বিশ্বকাপ আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল গ্যারি লিনেকারের দখলে। সাবেক বার্সেলোনা তারকা ১৯৮৬ বিশ্বকাপে ছয়টি গোল করেছিলেন। পরে ২০১৮ বিশ্বকাপে হ্যারি কেইনও ছয় গোল করে এই রেকর্ডে ভাগ বসান। চলতি বছরের বিশ্বকাপেও ছয়টি গোল করেন কেইন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম