Logo
Logo
×

Advertisement

খেলা

৪ হাজার কোটি টাকা থাকলে জরিমানায় কি আসে যায়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

৪ হাজার কোটি টাকা থাকলে জরিমানায় কি আসে যায়

Advertisement

সম্প্রতি মন্ট্রিল মাস্টার্স প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। এই ঘটনার পর টেনিস তারকাদের পাশে দাঁড়িয়েছেন আলেকজান্ডার জাভেরেভ।

চোট থাকায় আলকারাজ নাম তুলে নিয়েছেন। বাকি দুই তারকা সুস্থ থাকলেও প্রতিযোগিতায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কানাডার টেনিস প্রতিযোগিতার আয়োজকরা। ৩১ আগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। শেষ মুহূর্তে নাম তুলে নেওয়ায় খেলোয়াড়দের জরিমানা করা হবে বলে জানা গেছে।

জরিমানা করলেও কোনো লাভ হবে না বলেই মনে করেন টেনিস তারকা জাভেরেভ। উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হেরে রানার্স হওয়া জাভেরেভ বলেন, ‘এটা কোনও রকেট সায়েন্স নয়। বছরের ন’টা এটিপি প্রতিযোগিতায় খেললে ভাল বোনাস পাওয়া যায়।’

জাভেরেভের মতে, জোকোভিচের মতো তারকারা এখন শুধু নিজের পছন্দ অনুযায়ী প্রতিযোগিতায় নামেন। মূলত গ্র্যান্ড স্ল্যামে দেখা যায় তাদের। জার্মান তারকা বলেন, ‘আপনার কি মনে হয়, আরও বেশি বোনাস দিলে জোকোভিচ লোভে পড়ে খেলত? নাকি ওর জরিমানার ভয় আছে? আমার মনে হয়, ওর ব্যাঙ্কে প্রায় ৪০০০ কোটি টাকা আছে। তাতে কিছু কম বা বেশি হলে ওর কিছু যায় আসে না। একই কথা সিনারের ক্ষেত্রেও প্রযোজ্য।’

প্রতিযোগিতায় অংশ না নিলেও র‌্যাঙ্কিংয়ে সমস্যা হতে পারে তাতেও জোকোভিচের কোনো সমস্যা নেই জানিয়ে জাভেরেভ বলেন, ‘আমার মনে হয় না, জোকোভিচ এখন র‌্যাঙ্কিংয়ের কথা ভাবে। ও পছন্দ অনুযায়ী খেলবে। সেটাই স্বাভাবিক।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই বিদায় জকোভিচের

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই বিদায় জকোভিচের

১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন জকোভিচ

১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার জকোভিচ ও সিওনতেক

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার জকোভিচ ও সিওনতেক

আরও পড়ুন

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির সামনে এখন তিন লক্ষ্য

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিনশেষ বাংলাদেশের

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিনশেষ বাংলাদেশের

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম