Logo
Logo
×

Advertisement

খেলা

ইউরোপসেরা পিএসজিকে ধসিয়ে দিল লা লিগার দ্বিতীয় বিভাগের দল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০৫ এএম

ইউরোপসেরা পিএসজিকে ধসিয়ে দিল লা লিগার দ্বিতীয় বিভাগের দল

সংগৃহীত

Advertisement

গেল মৌসুমটা মোটেও ভালো কাটেনি মায়োর্কার। লা লিগার তলানির তিন দলের একটি হয়ে নেমে গেছে স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবলে। সেই মায়োর্কাই কি না আজ উড়িয়ে দিয়েছে টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজিকে। বুধবার রাতে দলটি ৩-০ গোলে হারিয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়নদের।

যদিও প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ, তবু ইউরোপীয় চ্যাম্পিয়নদের সঙ্গে কি আর দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া দলের তুলনা চলে? হয়তো না, কিন্তু বুধবার মায়োর্কা জানান দিল তার উল্টোটাই। 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে পিএসজিই। তবে কাজের সময়ে গিয়ে আর আধিপত্যটা ধরে রাখতে পারেনি দলটি। উল্টো মায়োর্কাই ফাঁকে ফাঁকে সুযোগ কাজে লাগিয়েছে একটার পর একটা। 

নিজেদের মাঠ সন মইশ স্টেডিয়ামে মায়োর্কা প্রথম গোল করে ২১ মিনিটে। এই গোল করেন জিতো লুভুম্বো। এরপর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান ভির্জিলি। বিরতির পর ৫১ মিনিটে অধিনায়ক আন্তোনিও রাইয়ো হেডে তৃতীয় গোল করেন।

পিএসজির বল দখল বেশি ছিল। কিন্তু তারা কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। মায়োর্কা মোট চারটি বড় সুযোগ তৈরি করে। তারা এর মধ্যে ৩টি গোলে পরিণত করে। তারই ফল, প্রাক মৌসুমে এমন বড় অঘটন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

রাফিনিয়ার হ্যাটট্রিকে এবার ৭ গোল করে জিতল বার্সেলোনা

রাফিনিয়ার হ্যাটট্রিকে এবার ৭ গোল করে জিতল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের বেঞ্চেই আছে ৫৩৭ মিলিয়ন ইউরোর তারকারা

রিয়াল মাদ্রিদের বেঞ্চেই আছে ৫৩৭ মিলিয়ন ইউরোর তারকারা

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম