Logo
Logo
×
   

খেলা

‘নেইমার নীচ প্রকৃতির মানুষ’, মন্তব্য ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্টের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৩৩ এএম

‘নেইমার নীচ প্রকৃতির মানুষ’, মন্তব্য ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্টের

বিশ্বকাপ শেষ হলেও নেইমারকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না।

বিশ্বকাপ শেষ হলেও নেইমারকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কখনো অনুশীলন বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া, কখনো গোল উদযাপন নিয়ে সমালোচনা—এবার আবার প্রতিপক্ষের খেলোয়াড়দের উসকানিমূলক আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব ঘটনার জেরে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। 

মঙ্গলবার (৪ আগস্ট) ব্রাজিলিয়ান কাপের ম্যাচে সান্তোসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর নেইমারের আচরণের কড়া সমালোচনা করেন রেমোর প্রেসিডেন্ট। ওই ম্যাচে বিরতির পর মাঠে নেমে নেইমার সতীর্থ রনির করা একমাত্র গোলটির সুযোগ তৈরি করে দেন।

বেলেমে ম্যাচ শেষে লকার রুমের উদ্দেশে যাওয়ার পথে বিশৃঙ্খলা তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড রেমোর ম্যানেজমেন্ট ও স্টাফদের সামনে চিৎকার করে বলছেন, ‘এলিমিনেটেড, এলিমিনেটেড’। বিষয়টি ভালো চোখে দেখার কথা নয়, এনিয়ে কথা বলেছেন রেমো প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস টেক্সেইরা।  

নেইমারের অসম্মানজনক আচরণের সমালোচনা করেছেন ব্রাজিলিয়ান ক্লাবের প্রেসিডেন্ট। ও ফ্লুক্সো-কে তিনি বলেন, ‘এটা দারুণ অভিযাত্রা ছিল (রেমোর)। ওই নীচ প্রকৃতির নেইমার, যাকে বহু বাচ্চা ছেলেমেয়ে আদর্শ মানে। সে এখানে তার কাণ্ডকারখানা করে এখনও আমাদের বিদ্রূপ করতে ফিরে আসে। ওই লোকটার মতো একদল নীচ প্রকৃতির লোককে আদর্শ মানার জন্য আমরাই দায়ী।’

এর আগে রেমো ভক্তদের কাছ থেকে অপমানিত হন নেইমার। ওয়ার্মআপের সময় স্বাগতিক ভক্তরা দুয়ো দেয়। তারই প্রতিক্রিয়া জানিয়ে নেইমার ইনস্টাগ্রামে পোস্ট দেন, ‘বেলেম, ভালোবাসার জন্য তোমাদের ধন্যবাদ।’; সঙ্গে জুড়ে দেন হার্ট ও লাফিং ইমোজি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .