Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিশ্বকাপের টিকিট পেল আফগানিস্তান, বাংলাদেশের কী খবর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

বিশ্বকাপের টিকিট পেল আফগানিস্তান, বাংলাদেশের কী খবর

Advertisement

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আইসিসি র‌্যাংকিংয়ে সেরা ১০টি দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। 

গত বুধবার আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সুবিধা পেয়ে যায় আফগানিস্তান। কারণ ম্যাচ ভেস্তে যাওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। আফগানদের প্রয়োজন ছিল একটি জয়।

গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯২ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ খেলার টিকিটি নিশ্চিত করে আফগানিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুসারে আগামী ৩০ সেপ্টেম্বর দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েসহ ক্রমতালিকার ভিত্তিতে ১০টি দেশ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বাকি চারটি দল আসবে যোগ্যতা অর্জন পর্ব খেলে। 

এই মুহূর্তে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে আফগানিস্তান আছে অষ্টম পজিশনে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের আর র‌্যাংকিংয়ের ৯ নম্বরে চলে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত আফগানদের। 

অন্যদিকে, আয়ারল্যান্ড রয়েছে ক্রমতালিকায় ১২ নম্বরে। তাদের পক্ষে আর ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরা ৯ দলের মধ্যে ঢোকা সম্ভব নয়। তাই আইরিশদের বিশ্বকাপের মূলপর্বে পৌঁছাতে হবে যোগ্যতা অর্জন পর্বে খেলে।

দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া সাতটি দেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত। এই সাতটি দেশ হলো- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। অর্থাৎ ৯টি দেশের বিশ্বকাপে মূলপর্বে খেলা নিশ্চিত। 

জিম্বাবুয়ে ১১ নম্বরে থাকলেও বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে সেরা ১০ দলের মধ্যে জায়গা পেয়েছে।

আরও একটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। সেই একটি জায়গার জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আছে র‌্যাংকিংয়ের ৯-এ আর ওয়েস্ট ইন্ডিজ আছে ১০ নম্বরে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম