Logo
Logo
×
   

খেলা

সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান, পাত্র কে জানা গেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম

সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান, পাত্র কে জানা গেল

ছবি: সংগৃহীত

ভারতের টেলিভিশন অভিনেত্রী চার্লি চৌহান বিয়ে করেছেন জাতীয় দলের ক্রিকেটার রামান দীপ সিংকে। শুক্রবার (৭ আগস্ট) পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে পাঞ্জাবি রীতি অনুযায়ী গুরুদ্বারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এ বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রামান দীপের কয়েকজন ক্রিকেটার বন্ধু। তাদের মধ্যে ছিলেন আর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার, জসসিন্দর সিং প্রমুখ। 

 সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী চার্লি চৌহান। বিয়ের ছবি প্রকাশের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমান গিলও।

২০১৬-১৭ মৌসুমে পাঞ্জাবের হয়ে আন্তঃরাজ্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে রামান দীপ সিংয়ের ক্রিকেটে যাত্রা শুরু। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় তিনি। এর আগে ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন এ ক্রিকেটার। 

অন্যদিকে চার্লি চৌহান মূলত টেলিভিশন ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়াঁ’–এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া তাকে ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’, ‘প্যায়ার তুনে কিয়া কিয়া’ ও ‘নাচ বালিয়ে ৫’–এর মতো অনুষ্ঠানে দেখা গেছে। এর আগে অভিনেতা ও নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে চার্লির সম্পর্ক ছিল। ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সুবাদে তারা টেলিভিশনের পরিচিত জুটি হয়ে উঠেছিলেন। পরে অবশ্য তাদের সম্পর্ক ভেঙে যায়।

চার্লি ও রামান দীপ দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্ক আড়ালে করে রেখেছিলেন। বিয়ের পর অভিনেত্রী বলেন, তাদের পরিচয় ও সম্পর্কের বয়স প্রায় আট বছর।

বিয়ের অনুষ্ঠানে রামান দীপকে দেখা যায় ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়িতে। অন্যদিকে চার্লি চৌহান পরেছিলেন মেরুন রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা। ভারি গহনায় সেজে নববধূর সাজ সম্পূর্ণ করেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে চার্লি চৌহান লিখেছেন, ‘আমাদের আট বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।’


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .