Logo
Logo
×
   

Advertisement

খেলা

আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

Advertisement

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১৮ মাসের মতো বাকি। ১৮ মাস আগে বিশ্বকাপের কাঠামোয় কিছু পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। হঠাৎ এই পরিবর্তনের কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।

‘সুপার সিরিজ’ নামে নতুন একটা পর্ব চালুর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আগামী বিশ্বকাপের এই ফরম্যাটে খেলবে র‌্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪তম দল। একে অপরে একবার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।

এরপর শীর্ষ দলটি সুযোগ পাবে পরের রাউন্ডে। যেখানে ১২ দলকে দুই গ্রুপে বিভক্ত করা হবে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যৌথ বিবৃতি দিয়েছে স্কটল্যান্ড-নেদারল্যান্ডস। তারা লিখেছে, ‘পরিবর্তনগুলো সহযোগী সদস্য দলের জন্য একটি বড় ধাক্কা। সম্প্রতি বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে যে অগ্রগতি হয়েছে, তাতে ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। যখন ক্রিকেট তার পরিধি বৃদ্ধি, নতুন দর্শক টানতে এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে শক্ত অবস্থা করতে চাইছে তখনই সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়া একেবারেই ভুল বার্তা।’

এতে গভীর উদ্বেগের কথা জানিয়ে আরো লিখেছে, ‘আইসিসি এবং অন্য সদস্যদের সঙ্গে বিশ্ব ক্রিকেট উন্নয়নে গঠনমূলকভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এসব পরিবর্তন আনা হয়েছে, তা নিয়ে আমাদের গভীর উদ্বেগ রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত আলোচনার প্রয়োজন ছিল।

টুর্নামেন্টের ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাছাইয়ের মাঝামাঝি সময়ে কাঠামো পরিবর্তনে চরম অনিশ্চয়তা তৈরি হয়, যা সীমিত সম্পদের ওপর চলা সংস্থাগুলোর জন্য অতিরিক্ত পরিচালনাগত ও আর্থিক চাপ তৈরি করে।’

২০২৭ বিশ্বকাপের আয়োজক তিন দেশ। তারা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টে ১৪ দল অংশ নিবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম