Logo
Logo
×

Advertisement

খেলা

প্রথম দিনটি বাংলাদেশই জিতে নিয়েছে: সাবেক অজি স্পিনার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

প্রথম দিনটি বাংলাদেশই জিতে নিয়েছে: সাবেক অজি স্পিনার

Advertisement

ডারউইনে বৃহস্পতিবার যেন বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় এক দিন হয়ে থাকল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ব্যাট হাতেও দারুণ দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের টপ অর্ডার।

বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার কেরি ও’কিফি। দিনের খেলা শেষে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি এটিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা দিন হিসেবে উল্লেখ করেছেন।

হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিং—৫৫ রানে ৬ উইকেট—বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে দুইশর নিচে অলআউট করতে বড় ভূমিকা রেখেছে। পেসারদের সেই দারুণ পারফরম্যান্সের পর ব্যাটাররাও দায়িত্বশীল ব্যাটিং করেছেন। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৯৬ রান। ফলে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

দিন শেষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ও’কিফি বলেন, ‘টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের অন্যতম সেরা দিন।’

তার মতে, ডারউইনে বাংলাদেশের এই সাফল্য শুধু একটি ভালো দিনের পারফরম্যান্স নয়, বরং অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ একটি বার্তা। ও’কিফির ভাষায়, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়ার জনগণের জন্য এটি একটি বার্তা। আর তা হলো- বাংলাদেশ এখানে খেলতেই এসেছে।’

অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘অনেকেই মনে করেছিলেন, এই টেস্ট হয়ত বেশি দিন গড়াবে না। কিন্তু এখন পর্যন্ত প্রথম দিনটি বাংলাদেশই পরিষ্কারভাবে জিতে নিয়েছে।’

প্রথম দিনের পারফরম্যান্সে তাই শুধু অস্ট্রেলিয়াকে চাপে ফেলাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গেই সিরিজ শুরু করার বার্তাও দিয়েছে বাংলাদেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি, খেলা শুরু কখন?

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি, খেলা শুরু কখন?

বড় সুখবর পেলেন হাসান মাহমুদ

বড় সুখবর পেলেন হাসান মাহমুদ

আরও পড়ুন

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম