এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের প্রথম যে রেকর্ড বাংলাদেশের
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম
অস্ট্রেলিয়া সফরে ইতিহাস গড়েছে শান্ত-মিরাজদের দল।
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালে। সেই সফরে দুই ম্যাচের সিরিজে ইনিংস ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল টাইগারদের। এরপর দীর্ঘ ২৩ বছর অপেক্ষার পর আবারও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। আর সেই সফরেই ইতিহাস গড়ে ফেলেছে শান্ত-মিরাজদের দল।
অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে কোনো এশীয় দলের প্রথম টেস্ট জয়ের ক্ষেত্রে এটিই সবচেয়ে দ্রুততম সাফল্য। যেখানে পাকিস্তানের প্রথম জয় পেতে লেগেছিল সাত টেস্ট এবং ভারতের ১২ টেস্ট, সেখানে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তৃতীয় ম্যাচেই। অন্যদিকে ১৫টি টেস্ট খেলেও শ্রীলঙ্কা এখনও অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের এই সাফল্যের মধ্য দিয়ে ৩১ বছরের একটি অপেক্ষারও অবসান হয়েছে। ১৯৯৫ সালে পাকিস্তানের কাছে হারের পর প্রথমবারের মতো ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট হারল অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই ১৯৯৫ সালের পর পাকিস্তানও আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি।
ডারউইনে পাওয়া ৯ উইকেটের জয়টি বাংলাদেশের টেস্ট ইতিহাসে উইকেটের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছিল টাইগাররা। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত সেনা দেশগুলোর মাটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও বিজয়ের পতাকা উড়াল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুরে, যেখানে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়েছিল টাইগাররা। তবে এবার প্রতিপক্ষের ঘরের মাঠে এমন দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নেওয়া নিঃসন্দেহে আরও বড় অর্জন।
মাত্র তিন টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পাওয়ার এই কীর্তি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ২৩ বছর আগে যে ডারউইন ভেন্যুতে অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল, সেই ডারউইনই এবার বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হলো। দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ে।

-6a8199071dc13.jpg)