Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অবিশ্বাস্য এক অর্জন। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোটাই ইতিহাসের সবচেয়ে বড় অর্জন।

এই শতাব্দীতে অস্ট্রেলিয়ার মাঠে জয় নেই পাকিস্তানের, শ্রীলংকা তো কখনোই জিততে পারেনি। ডারউইন টেস্টে ৯ উইকেটের জয়টা উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো এশিয়ান দেশের জন্যও সবচেয়ে বড়।

এমন অর্জনের পর ক্রিকেটাররা কী বোনাস পাবেন? এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, ‘বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই (খেলোয়াড় ও বোর্ড) থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে এখন চার নম্বরে আছে বাংলাদেশ। এবারের চক্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের আর ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট আছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতেও তাদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

দেশের মাটিতে চার টেস্টের সবগুলোতে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হবে। তামিমও আশার কথাই শোনালেন, ‘তারা যেভাবে খেলছে তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি, খেলা শুরু কখন?

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি, খেলা শুরু কখন?

বড় সুখবর পেলেন হাসান মাহমুদ

বড় সুখবর পেলেন হাসান মাহমুদ

আরও পড়ুন

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

রোমাকে হারিয়েও সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ মরিনিয়ো যা বললেন

রোমাকে হারিয়েও সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ মরিনিয়ো যা বললেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম