Logo
Logo
×
   

Advertisement

খেলা

নতুন নিয়মে শাস্তির মুখে নেইমার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম

নতুন নিয়মে শাস্তির মুখে নেইমার

Advertisement

সময়ক্ষেপণ ঠেকাতে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের কারণে প্রথমবারের মতো শাস্তি পেলেন নেইমার জুনিয়র। তবে এ ঘটনায় নেইমারের কোনো দায় ছিল না; বরং নিয়মের বাধ্যবাধকতার কারণেই এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয় সান্তোস অধিনায়ককে।

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো গোলরক্ষক চিকিৎসা নিলে খেলা পুনরায় শুরুর পর আউটফিল্ডের একজন খেলোয়াড়কে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। কোনো খেলোয়াড়কে বাইরে পাঠানো হবে, সেটি নির্ধারণের জন্য কোচকে দেওয়া হবে ১০ সেকেন্ড সময়।

এই সময়ের মধ্যে কোচ সিদ্ধান্ত জানাতে না পারলে দলের অধিনায়ককেই বাধ্যতামূলকভাবে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। এমন পরিস্থিতিতেই নেইমারকে মাঠের বাইরে যেতে হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু করা হয়েছে। সময় নষ্টের প্রবণতা কমাতে এর কার্যকারিতা পর্যালোচনা করা হবে। পরবর্তীতে নিয়মটি স্থায়ীভাবে চালু করার সিদ্ধান্ত আসতে পারে।

ব্রাজিলের সিরি আ'র সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে সান্তোস। ম্যাচের এক পর্যায়ে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়।

খেলা পুনরায় শুরুর আগে ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল। ফলে নতুন নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় অধিনায়ক নেইমারকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম