Logo
Logo
×
   

খেলা

অস্ট্রেলিয়াকে হারানোয় শান্তদের অভিনন্দন জানাল একাধিক দেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

অস্ট্রেলিয়াকে হারানোয় শান্তদের অভিনন্দন জানাল একাধিক দেশ

সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ এখনও কাটেনি। এই জয়ের মাহাত্ম্য কতটা, তার প্রমাণ মিলছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের অভিনন্দন বার্তায়। 

দলের ম্যানেজার নাফীস ইকবাল বলেন, ‘প্রথম টেস্ট জয়ের পর আমি অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের থেকেও অভিনন্দন বার্তা পেয়েছি। এটাই বলে দেয়, এই জয়টা কত বড়।’ 

নাফীস বলেন, ‘শ্রীলংকা থেকে, পাকিস্তান থেকে পেয়েছি। এ রকম অনেক দেশ, যেখানে যেখানে আমরা গিয়েছি, যেখানে আমাদের সঙ্গে সম্পর্ক হয়েছে, আফগানিস্তানসহ অনেক জায়গা থেকেই আমরা অভিনন্দন পেয়েছি।’

এদিকে ডারউইন অপেক্ষাকৃত ছোট শহর। সিডনি-ব্রিসবেন বা অন্য বড় শহরের চেয়ে বাঙালিও অনেক কম সেখানে। অথচ ছাত্র থেকে শুরু করে সেখানকার বাঙালি কমিউনিটি বাংলাদেশের খেলা উপলক্ষ্যে ছুটি নিয়ে সমর্থন জানিয়েছেন। তাদের ধন্যবাদ জানিয়ে নাফীস বলেন, ‘এখানে অনেক ছাত্র আছেন বা এখানকার কমিউনিটি যারা, অসাধারণ সমর্থন পেয়েছি। তারা এখানে কাজ করছেন বা ছুটি নিয়ে দলকে সমর্থন করতে এসেছিলেন। তাদের অসংখ্য ধন্যবাদ।’ 

অস্ট্রেলিয়াতেও বাংলাদেশের এই জয়কে বেশ সম্মানের চোখে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নাফীস। টেস্ট ক্রিকেটের প্রতি অস্ট্রেলিয়ানদের আলাদা গুরুত্বই সেটি আরও স্পষ্ট করেছে। নাফীস বলেন, ‘যখনই আমরা সকালে নাশতা করতে যাই বা যাদের সঙ্গেই দেখা হয়, তারা সব সময় সম্মান করছে যে, আমরা এখানে টেস্ট ম্যাচ খেলতে এসেছি। তারা টেস্ট ম্যাচকে খুব গুরুত্ব দেয়। সেই সম্মানটা এখন বেড়ে গেছে।’ 

তিনি বলেন, ‘আমরা জানি, চাপের সময় অসিদের আসল চরিত্র বের হয়। আমাদের জন্য চ্যালিঞ্জং হবে। একই সঙ্গে আমাদের জন্য একটা শিক্ষা হবে যে, এটা কীভাবে মোকাবিলা করব। আমরা যদি আমাদের প্রক্রিয়া ধরে রাখতে পারি তাহলে ভালো কিছুই হবে আশা করি।’ ডারউইনের জয় এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অংশ। সেই ইতিহাসকে আরও বড় করার সুযোগ সামনে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .