Logo
Logo
×
   

খেলা

কাঁধ-ঘাড়ে চোট পেলেন চান্দিমাল, নিতে হলো হাসপাতালে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

কাঁধ-ঘাড়ে চোট পেলেন চান্দিমাল, নিতে হলো হাসপাতালে

সংগৃহীত

শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ডান কাঁধ ও ঘাড়ে চোট পেয়ে মাঠ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ভারতের বিপক্ষে চলমান গল টেস্টের চতুর্থ দিনে চতুর্থ ওভারের শেষে এই ঘটনা ঘটে। বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দেওয়ার সময় অস্বাভাবিকভাবে মাটিতে পড়ে যান তিনি।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়তে দেখা যায়। তিনি ঘাড় চেপে ধরে মাটিতেই শুয়ে থাকেন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, মাঠেই দলের ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক তাকে পরীক্ষা করেন। এরপর সতর্কতা হিসেবে স্ক্যান করাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্ক্যানের ফলাফল আসার পর পরবর্তী আপডেট জানানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রথম ইনিংসে মাত্র ৪ রানে আউট হয়েছিলেন চান্দিমাল। এই ইনিংসে ভারতের বিপক্ষে ১৭৮ রানের বড় লিড দিতে হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। এখন চতুর্থ ইনিংসে তাদের সামনে বড় লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .