Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ড ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে নিচ্ছে টটেনহাম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

রেকর্ড ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে নিচ্ছে টটেনহাম

Advertisement

চলতি দলবদলে বড় অঙ্কের অর্থ ব্যয় করে একের পর এক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে টটেনহাম হটস্পার। এবার আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে ম্যানচেস্টার সিটি থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে উত্তর লন্ডনের ক্লাবটি।

২২ বছর বয়সি সাভিনহোর জন্য ম্যানচেস্টার সিটির সঙ্গে ৮৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সম্মত হয়েছে টটেনহাম। এর মধ্যে ৭৫ মিলিয়ন পাউন্ড থাকছে মূল ট্রান্সফার ফি হিসেবে, আর পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ১০ মিলিয়ন পাউন্ড পেতে পারে সিটি।

মেডিক্যাল পরীক্ষা শেষ হলেই টটেনহামের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে সাভিনহোকে দলে টানার চেষ্টা স্পার্সদের জন্য নতুন নয়। গত গ্রীষ্মেও তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল টটেনহাম। শেষ পর্যন্ত সিটি ছাড়েননি তিনি।

ইতিহাদে থেকে গেলেও পেপ গার্দিওলার অধীনে নিয়মিত খেলার সুযোগ খুব একটা পাননি সাভিনহো। গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র সাতটি ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। ফলে টটেনহামে যোগ দিলে আরও বেশি নিয়মিত খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।

এবারের দলবদলে টটেনহামের ব্যয়ের পরিমাণও ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে। ওয়েস্ট হ্যাম থেকে মাতেউস ফার্নান্দেস এবং নিউক্যাসল থেকে সান্দ্রো তোনালিকে দলে নিতে ১৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ক্লাবটি। সাভিনহোর জন্য বড় অঙ্কের এই চুক্তির পর তাদের মোট দলবদল ব্যয় ৩০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে।

তবে সাভিনহোই টটেনহামের শেষ সংযোজন নন। ম্যানচেস্টার সিটিতে নিয়মিত সুযোগ না পাওয়া মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকেও দলে নিতে আলোচনা চালিয়ে যাচ্ছে স্পার্সরা। তাকে উত্তর লন্ডনে নিয়ে আসার ব্যাপারে ক্লাবটি বেশ আশাবাদী বলে জানা গেছে।

অবশ্য বিপুল অর্থ খরচের পাশাপাশি খেলোয়াড় বিক্রি করেও আয় করছে টটেনহাম। ক্রিশ্চিয়ান রোমেরো, জেড স্পেন্স ও লুকা ভুস্কোভিচকে বিক্রি করে এখন পর্যন্ত প্রায় ১৪০ মিলিয়ন পাউন্ড আয় করেছে তারা।

সাভিনহোকে দলে ভেড়ানোর মাধ্যমে টটেনহামের আক্রমণভাগ যেমন আরও শক্তিশালী হবে, তেমনি চলতি দলবদলে তাদের উচ্চাভিলাষী পরিকল্পনারও স্পষ্ট ইঙ্গিত মিলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

২ বছর পর ফোডেনের হ্যাটট্রিক, বড় জয় পেল সিটি

২ বছর পর ফোডেনের হ্যাটট্রিক, বড় জয় পেল সিটি

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

ম্যানচেস্টার সিটিকে চার গোল দিয়েও সন্তুষ্ট নন এনরিকে

ম্যানচেস্টার সিটিকে চার গোল দিয়েও সন্তুষ্ট নন এনরিকে

আরও পড়ুন

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম