Logo
Logo
×

Advertisement

খেলা

আড়াই দিনেই পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

আড়াই দিনেই পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

Advertisement

হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন জো রুট। সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। মাত্র তিন দিনেই, এমনকি চা-বিরতির আগেই ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসে স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অলআউট হয়। জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪০৯ রান। ফলে ২৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। কিন্তু এবারও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি তারা; বরং গুটিয়ে যায় আরও কম রানে—মাত্র ১৩৫-এ।

শুক্রবার (২১ আগস্ট) তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড ৮ উইকেটে ৩৬৬ রান নিয়ে। পরে হ্যারি ব্রুকের ৯১, জর্ডান কক্সের ৭৩, জো রুটের ৬৬ এবং ড্যান লরেন্সের ৫১ রানের ইনিংসে বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে আলী উসমান ৫টি এবং খুররম শেহজাদ ৩টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। লাঞ্চের আগেই ৫১ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর জশ টাং ও ওলি রবিনসনের গতি-সুইংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন নবম ব্যাটার হিসেবে নামা মোহাম্মদ রিজওয়ান, তার ব্যাট থেকে আসে ৪১ রান। শান মাসুদ করেন ২৯ এবং আবদুল্লাহ শফিক ১৫ রান।

পাকিস্তানের দুই ইনিংসেই ইংল্যান্ডের পেসাররা দারুণ কার্যকর ছিলেন। দ্বিতীয় ইনিংসে ওলি রবিনসন, জশ টাং ও জফরা আর্চার তিনটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া রবিনসন ম্যাচে মোট ৮ উইকেট শিকার করে হন ম্যাচসেরা।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৭ আগস্ট লর্ডসে শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৭১ ও ৩৭.৩ ওভারে ১৩৫ (রিজওয়ান ৪১, মাসুদ ২৯, শফিক ১৫; রবিনসন ৩/২৯, আর্চার ৩/৫০, টং ৩/৪৩) ।
ইংল্যান্ড: ৮৯.৫ ওভারে ৪০৯ (ব্রুক ৯১, কক্স ৭৩, রুট ৬৬, লরেন্স ৫১, গে ৩৩, আর্চার ২৩*; আলী উসমান ৫/৯২, খুররম শেহজাদ ৩/১৩৩)।
ফল: ইংল্যান্ড ইনিংস ব্যবধান ও ১০৩ রানে জয়ী।
ম্যাচসেরা : ওলি রবিনসন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’ — আবারও প্রমাণ দিলেন ফখর

‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’ — আবারও প্রমাণ দিলেন ফখর

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

আরও পড়ুন

এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ

এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম