Logo
Logo
×
   

খেলা

শরিফুলের ৬ উইকেটে বিপাকে অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম

শরিফুলের ৬ উইকেটে বিপাকে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। এবার সেই স্টার্ককেই সাজঘরে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এর সুবাদে ক্যারিয়ারের প্রথম ফাইফারের ঠিক পরই ৬ উইকেটের মাইলফলকও ছুঁলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার দলীয় রান ১৫৫/৮। স্বাগতিকরা ৯১ রানের লিডে আছে।

এর আগে বাংলাদেশকে মাত্র ৬৪ রানেই অলআউট করে অস্ট্রেলিয়া। যেখানে স্টার্ক একাই ৬ উইকেট তুলে নিয়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

জবাবে ব্যাট হাতে দাপুটে শুরু করলেও টাইগার পেসারদের দারুণ বোলিংয়ের সুবাদে চাপে পড়ে অজিরা। দিনের শেষ সেশনে রানের পাল্লা ভারি করাই এখন তাদের মূল লক্ষ্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .