Logo
Logo
×
   

Advertisement

খেলা

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

অস্ট্রেলিয়ায় আসতে আবার ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত। সংগৃহীত ছবি

Advertisement

অস্ট্রেলিয়ায় নিয়মিত সফরের সুযোগ চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হারের পর তিনি বলেন, একই ধরনের কন্ডিশনে নিয়মিত খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা ও পারফরম্যান্স—দুটিই উন্নত হবে।

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। ২৩ বছর এবার আরেকবার। ম্যাকাই টেস্ট শেষে শান্ত বলেন, আমাদের নিয়মিত হতে হবে। একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই, এটা আমাদের সাহায্য করবে। আমরা সেটাই চাই। এখানে আসার জন্য ২৩ বছর অপেক্ষা করার দরকার নেই।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটিংকে কঠিন উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, একটু বাড়তি বাউন্স ও বাতাসে সুইং ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। সব ব্যাটারের জন্যই এটা বেশ কঠিন ছিল।

তবে এমন কঠিন পরিস্থিতির অভিজ্ঞতাকেই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন শান্ত, দল হিসেবে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে আমাদের। আমি মনে করি, এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় সফরের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এবার অস্ট্রেলিয়ায় ফিরে ডারউইনে চমক দেখালেও ম্যাকাইয়ে বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম